১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাতকানিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২ ৫ হাজার ইয়াবা সহ সাতকানিয়ায় দুই নারী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করা হয়েছে,এ সময় তাদের হেফাজতে থাকা ১০ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও ইয়াবাসহ দুই নারীকে আটক করতে সক্ষম হন র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল।গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁদের পাড়া এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর স্ত্রী নুর বাহার (৬২) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইকং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুর রহমানের কন্যা রোকেয়া বিবি (২১)।র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন দক্ষিন টেমশা এলাকায় একটি বাড়িতে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছে। তারই ভিত্তিতে ঢেমশা ইউনিয়নের চাঁদের পাড়ায় একটি বাড়িতে অভিযান দুই নারীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে বাড়ীর গোয়াল ঘরের বালির স্তুপ হতে কালো পলিথিনে মোড়ানো বিশেষ কৌশলে রক্ষিত ৫ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করা হয়।র‍্যাব-৭ জানায়, গ্রেপ্তারকৃত দুই নারী দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা এবং বিয়ার টেকনাফ এবং কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৩ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page