১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়ায় অধ্যক্ষ আহমদ রেজার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি >>> বর্তমান অধ্যক্ষ আহমদ রেজা স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় ২০১৩ সালে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে উপাধ্যক্ষ হন। পরে আর্থিক অসদুপায় অবলম্বন করে অবৈধভাবে অধ্যক্ষ হিসেবে নিয়োগের সুবিধা নেন।অধ্যক্ষের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের গুন্ডা-মাস্তানদের সহায়তায় মাদ্রাসার সার্বিক পরিবেশ বিনষ্ট করে। শিক্ষক-শিক্ষার্থীদের উপর সব সময় স্বৈরাচারী, স্বেচ্ছাচারী বেপরোয়া আচরণ। মতের অমিল হলেই কথায় কথায় হুমকি-ধামকি, মামলা-মোকদ্দমা, গ্রেফতার করিয়ে দেওয়ার ত্রাসের রাজত্ব করে মাদ্রাসার পবিত্র আঙ্গিনায়। এমনকি ভিন্ন মতাদর্শী শিক্ষার্থীদের নিজেই মাদ্রাসা হোস্টেল থেকে পুলিশের হাতে তুলে দেন তিনি। এ কেমন দানব-হিংস্র শিক্ষক?অন্যদিকে আওয়ামী স্বৈরশাসকের গুন্ডাপান্ডা এবং কমিটির লোক দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে হেনস্তা করতেন। মাদ্রাসা অফিস হয়ে উঠে বহিরাগতদের অবৈধ কার্যকলাপের আড্ডাখানা,  টর্চার-নিপীড়ন, সিগারেট-নেশা খাওয়ার আস্তানা। এভাবে মাদ্রাসার পড়াশোনার সুন্দর ও মৌলিক পরিবেশ ধ্বংস হয়ে যায়।সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং মাদ্রাসার সম্পদ অবৈধভাবে ভাগবাটোয়ারা করে খাওয়ার গুরু তিনি।উনার দুর্নীতি ও অবৈধ কার্যকলাপের কিছু আমলনামা সংযুক্তি আকারে দেওয়া হয়েছে। অন্যদিকে হিসাব-নিকাশ এবং জবাবদিহিতার ধার ধারেন না কখনো।ভিন্ন মতাদর্শী শিক্ষার্থী-শিক্ষকদের বিরুদ্ধে পদে পদে প্রতিমুহুর্তে হেনস্তা করতেন এবং দেখে নেওয়ার হুমকি দিতেন। এতে সবার মাঝে সব সময় আতঙ্ক-ভয় বিরাজ করতো। এমনকি প্রাক্তন শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করায় অধিকাংশ বর্তমান শিক্ষকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা লঙ্গনকারী এবং প্রতিষ্ঠান বিরোধী শিক্ষক হিসেবে কেনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না বলে নোটিশ জারি করেন। এই অধ্যক্ষের অবৈধ কার্যকলাপ ও স্বেচ্ছাচারীতার কারণে মাদ্রাসার বার্ষিক সভা পর্যন্ত অধিকাংশ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া অনেকটা জনশূন্য অবস্থায় পালিত হয়ে আসছে।দুঃখের বিষয়, ফোরকানিয়া মাদ্রাসার সভাও এর চেয়ে জনপ্রিয় এবং জাঁকজমকপূর্ণ হয়। এভাবে স্বৈরাচারী লুটপাটকারী অধ্যক্ষ ও বহিরাগত সন্ত্রাসীদের কারণে ঐতিহ্যবাহী মাদ্রাসার সুনাম ও খ্যাতি আজ বিলুপ্তির পথে।এসকল দাবী করেন চট্টগ্রামে সাতকানিয়া রসুলাবাদ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ, এলাকার সচেতন নাগরিক সমাজের বিক্ষুব্ধ জনতা।এদিকে বর্তমান ছাত্রদের সমন্বয়কের ঘোষণা- আগামী ৪৮ ঘন্টার মধ্যে অধ্যক্ষের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ছাত্ররা। পদত্যাগ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো ধরনের বহিরাগত গুন্ডাদের হস্তক্ষেপ যেন না হয়, এজন্য আপনার সহযোগিতা কামনা করছি। এই অবৈধ অধ্যক্ষকে অপসারণ এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবী। অধক্ষের পদত্যাগ, বিচার ও গ্রেফতারের দাবিতে আগামীকাল সোমবার ২৬ আগস্ট মাদ্রাসা প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page