২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সাতকানিয়ায়,বিজিবি পাহাড় কেটেছে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে চিঠি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় পাহাড় কেটেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতকানিয়া উপজেলায় অবস্থিত বিজিবি ট্রেনিং সেন্টারের সীমানায় (কেরানিহাট-বান্দরবান সড়ক সংলগ্ন) পাহাড় কাটার এই ঘটনা ঘটেছে। নির্বিচারে এমন পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।গত রোববার (২৭ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বরাবরে ওই চিঠি পাঠান।জানা গেছে, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনারের নির্দেশে কেঁওচিয়া মৌজায় বর্ডার গার্ড বাংলাদেশের পাহাড় কাটার ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। সেখানে ভূমির কিছু অংশ কাটার প্রমাণ পাওয়া যায়। তবে তখন পাহাড় কাটার কাজ বন্ধ ছিল।বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা ওই সময় ইউনিয়ন ভূমি সহকারীকে জানান, তারা তাদের কর্তৃপক্ষের নির্দেশমতে তাদের কেনা ভূমি থেকে পাহাড় কাটার কাজ করেছেন।যদিও পরিবেশ আইন অনুযায়ী ব্যক্তিমালিকানাধীন হলেও পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ।ইউনিয়ন ভূমি অফিসের রেকর্ডমতে, কেঁওচিয়া মৌজার বিএস ৯১৮৮ দাগে মোট ৪২.৭৪ একর পাহাড় শ্রেণি, ৩৩.৪৯ একর জমি নিয়ে বিএস ২২১৩ নং খতিয়ান, ০.৪০ একর জমি নিয়ে বিএস ১৬৪নং খতিয়ান এবং ৮.৭৫ একর জমি নিয়ে বিএস ৪নং খতিয়ান বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিএস জরিপ চূড়ান্ত প্রচার আছে। এর মধ্যে বিএস ৪নং খতিয়ান বাংলাদেশ সরকারের পক্ষে সমাজকল্যাণ সংস্থার নামে বিএস রেকর্ড চূড়ান্ত প্রচার আছে। অর্থাৎ বিএস ৪নং খতিয়ানের জমি বিজিবির দখলে আছে।এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, ‘বিজিবি ট্রেনিং সেন্টারের সীমানায় পাহাড় কাটার খবর পেয়ে তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ঘটনাস্থলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলি এবং দ্রুত কাজ বন্ধ করার জন্য বিজিবি কর্তৃপক্ষকে অবহিত করি। পাহাড় কাটার বিধি মোতাবেক ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page