১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাগর থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার:২১ পাচারকারী গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> শহরে কলাতলী সৈকত সংলগ্ন গভীর সমুদ্রে র‌্যাব ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ২১পাচারকারীকে আটক করেছে।শুক্রবার (১১ এপ্রিল) কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মিয়ানমার থেকে সাগরপথে পাচার হয়ে আসা ইয়াবার একটি বড় চালান কক্সবাজারে পৌঁছানোর সংবাদ পেয়ে  র‌্যাব ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালায়। এ সময়, সন্দেহজনক দুটি ট্রলারকে থামার জন্য সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে।দীর্ঘ এক ঘন্টার ধাওয়া শেষে ট্রলার দুটি আটক করা হয়।এতে তল্লাশি চালিয়ে বরফ রাখার ঘরে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ২১ পাচারকারীকে আটক করা হয়। যারা জেলের ছদ্মবেশে ছিল। আটক ব্যক্তিদের মধ্যে ৩জন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং বাকিরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, আটক পাচারকারিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।এই সফল অভিযান সাগরপথে মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page