নূর ই ইলাহী , দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার নান্দিনা মহেশপুর কালীবাড়ি এলাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৫ সাংবাদিক পুলিশের লাঠি চার্জে আহত হয়।চ্যানেল আই জেলা প্রতিনিধির ক্যামেরা পার্সন বেলায়েত হোসেন শান্তসহ ৫ সাংবাদিক আহত হওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে নিন্দা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: খাদেমুল ইসলাম অলীদের সভাপতিত্বে দেওয়ানগঞ্জ রিপোটার্স ক্লাবের আহ্বায়ক শামছুল হুদা রতনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সহ সভাপতি ফজলুল হক,সাধারণ সম্পাদক রুহুল আমিন হারুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক নূর ই ইলাহী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য ওমর আল বশির, শাহীন মাহমুদ সাদ প্রমুখ।এ সমশ বক্তারা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশন বরাবর অভিযোগ প্রেরণসহ মানববন্ধন কর্মসুচি দেয়ার দাবি জানান।উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্র তিন জানুয়ারি বুধবার রাত আট টার দিকে ভাংচুর করে নৌকা প্রার্থীর সমর্থকরা। এ ঘটনটি ঘটে সদর উপজেলার নান্দিনা মহেশপুর কালীবাড়ি এলাকায়।এ খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে সাংবাদিকরা ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের লাঠি চার্জে আহত হয় চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন মো. বেলায়েত হোসেন শান্ত, সংবাদ কর্মী নিপুন জাকারিয়া, আসমাউল আসিফ, আশিক মাহমুদ ও সালাউদ্দিন মিঠু।গুরুতর আহত মো. বেলায়েত হোসেন শান্তকে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


মন্তব্য