১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল পৌরসভা-এ মেয়র প্রার্থী ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ-এর উদ্যোগে সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১২ই মার্চ চাটখিল পৌর শহরের কুটুম ঘর কমিউনিটি সেন্টার-এ এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান রানার, আলা উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, গোলাম কিবরিয়া, চাটখিল উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ,উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবরসহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে আহসানুল হক মাসুদ তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, তিনি চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের আশ্রাফ আলী ব্যাপারী (দারোগা বাড়ি) পরিবারের সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।তিনি শিক্ষাজীবনে চাটখিল কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম এবং চাটখিল মাহবুব সরকারি ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চাটখিলের ব্যবসা প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ টাইলস’-এর স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি ভীমপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, সুন্দরপুর দারুল উলুম হাফিজিয়া মাদরাসা মসজিদের সভাপতি এবং চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।রাজনৈতিক জীবনে তিনি ১৯৯১ সালে চাটখিল মাহবুব সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি পদে নির্বাচন করেন। পরে ১৯৯৫ সালে চাটখিল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ সালে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ২০০৮ সালে চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০২১ সালে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান।তিনি জানান, অতীতে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে একাধিক মামলার সম্মুখীন হয়েছেন এবং বিভিন্ন সময়ে কারাবরণও করতে হয়েছে।আহসানুল হক মাসুদ বলেন, চাটখিল পৌরসভায় প্রায় ৪১ হাজার মানুষ বসবাস করেন এবং প্রায় ৩১ হাজার ভোটার রয়েছেন। তিনি আগামী ২০২৬ সালের চাটখিল পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী।তিনি বলেন, “আমি দলমত নির্বিশেষে চাটখিল পৌরবাসীর সেবা করতে চাই। এজন্য সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজসহ সকল ভোটার ও সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও চাটখিল পৌরবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page