২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণদিবস: তার অভিনীত সিনেমার ১০টি কালজয়ী প্রেমের গান কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল চলতি বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনায় আগামী আসরের প্রস্তুতি বিসিবির ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপ শুভেচ্ছা সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের আগে মুশফিক-তামিমের চোট নিয়ে আশাবাদী শান্ত
আন্তর্জাতিক:
ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং
     
             

সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ করেছে বলে জানালেন দুদক চেয়ারম্যান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী >>> নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পদত্যাগ ও বদলির ধারাবাহিকতায় এবার পদত্যাগ করলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার। তবে দুদুক চেয়ারম্যান বলেছেন, কোনো চাপের মুখে নয়; বরং নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে সহযোগিতা করতেই তিনি পদত্যাগ করেছেন।মঙ্গলবার (৩ মার্চ) পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এদিন দুদক চেয়ারম্যানের সঙ্গে আরও দুই কমিশনার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।সদ্য বিদায়ী চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘নতুন সরকারের প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে সহযোগী হিসেবেই আমরা পদত্যাগ করেছি। নির্বাচিত সরকার আসার ১৪তম দিনে আমরা পদত্যাগ করলাম। এর পেছনে বিশেষ কোনো কারণ নেই।’পদত্যাগের ব্যাখ্যায় তিনি আরও বলেন, ‘পরিবর্তনের পর যে সরকার এসেছে, তাদেরও নিজস্ব প্রত্যাশা আছে। সরকার নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য একটি কমিশন গঠন করবে। এতে দুদক যেমন উপকৃত হবে, তেমনি রাষ্ট্রেরও উপকার হবে বলে আমি বিশ্বাস করি।’দুদকের ‘নখ-দাঁত’ থাকা না থাকা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা বিচার করার মালিক আপনারাই। আমাদের সময়ে নখ-দাঁত ছিল কি ছিল না, তা আপনারাই ভালো বুঝবেন। আমরা আমাদের সময়টুকুতে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।’উল্লেখ্য, ড. মোহাম্মদ আবদুল মোমেন ২০২৪ সালের ১০ ডিসেম্বর পাঁচ বছরের মেয়াদে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন। একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী ১১ ডিসেম্বর এবং হাফিজ আহসান ফরিদ ১৫ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page