১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সম্মিলিত সাংবাদিক পরিষদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পাঞ্জলি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>> সম্মিলিত সাংবাদিক পরিষদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পাঞ্জলি অর্পণ ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।পুষ্পাঞ্জলি অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মজনু, নির্বাহী সদস্য মোহাম্মদ জামাল হোসেন, সবুজ বেপারী, মোহাম্মদ কামরুল ইসলাম, আব্দু্ল্লাহ আল নোমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এ সময় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় নেতা। দেশের স্বাধীনতা-উত্তর পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একইভাবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র, আইনের শাসন ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান ও সম্মিলিত সাংবাদিক পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম ফারুক মজনু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সাংবাদিক সমাজের স্বাধীন কণ্ঠস্বরকে সবসময় সম্মান করেছেন। তাঁদের আদর্শ ও দর্শন আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সাংবাদিকদের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তাঁদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়।” তিনি আরও বলেন, সম্মিলিত সাংবাদিক পরিষদ ভবিষ্যতেও মুক্ত গণমাধ্যম, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করে যাবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page