৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম >>> চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেতা কর্মিদের আন্দোলন ক্ষোভের প্রতি সহানুভুতি জানিয়ে সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মিদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে জিবনমৃত্যুর সন্ধিক্ষনে সংকটকালীন সময় অতিক্রম করা নেত্রীর জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান। চট্টগ্রাম-১৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নকে কেন্দ্র করে গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে নেতা-কর্মিদের অবরোধ ও মশাল মিছিলের পর তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সাতকানিয়া–লোহাগাড়াবাসীসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন— “আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দেশনেত্রী জিবনমৃত্যুর সন্ধিক্ষনে সংকটময় সময় অতিক্রম করছে। এমতাবস্থায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় দোয়া আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও লিখেন, চট্টগ্রাম-১৫ আসনে প্রাথমিকভাবে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন— “আমি আশা করি আন্দোলন–সংগ্রামে যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন, তাদের মধ্য থেকে কাউকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে। তৃণমূলের মতামত অনুধাবন করে সঠিক সিদ্ধান্ত নেবেন দলের ভার্রাপ্ত চেয়ারম্যান এ প্রত্যাশায় আছি।”

এর আগে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-১৫ আসনে ধানের শীষের প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে ক্ষূদ্ধ নেতা কর্মিরা প্রার্থী পরিবর্তনের দাবীতে এবং মুজিবুর রহমানের সমর্থনে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘি সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে কেরানীহাট চত্বরে বিক্ষূদ্ধ নেতা কর্মিরা মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করে, এতে দীর্ঘক্ষন মহাসড়কে যানজট সৃষ্ঠি হয়, জনভোগান্তি চরমে উঠে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page