১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সড়কপথ পরিণত হয়ে উঠছে মৃত্যুকূপে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেমস রানা বিশ্বাস উপজেলা প্রতিনিধি,সাভার ঢাকা>>> প্রতিনিয়ত সড়কপথ যেন মৃত্যুকূপে পরিণত হচ্ছে। দেশে প্রতিদিন সম্ভাবনাময় ও স্বপ্নের অনেক জীবন কয়েক সেকেন্ডের ব্যবধানে রক্তাক্ত হয়ে লাশ হয়ে যাচ্ছে চোখের সামনে।দেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ যেভাবে বেড়ে চলছে তা যেকোনো বিশ্লেষণে আশঙ্কাজনক।চলতি বছরের অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত ও ৮৩৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪১ দশমিক ৭৯ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন।দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হওয়ায় মানুষ আশা করেছিল সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে।কিন্তু দুঃখের কথা উল্টো সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়েই চলেছে। দেশের সড়কগুলো মৃত্যুকূপে পরিণত হওয়ার অন্যতম কারণ চালকদের বেপরোয়া মনমানসিকতা।চালকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের মনোভাবের পরিবর্তনও জরুরি।সড়কের ত্রুটি দূর করার পাশাপাশি যানবাহনের ত্রুটি দূর করার জন্যও নিতে হবে পদক্ষেপ।এখনো দেশে দক্ষ চালকের অনেক অভাব রয়েছে।তাই দক্ষ চালক তৈরির জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় লোকবল কম হলেও দুর্নীতি রোধে কর্তৃপক্ষের কঠোরতায় কম লোকবল নিয়েও পরিকল্পিত বিভিন্ন ধরনের অভিযানে কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব।সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ থেকে দুর্নীতি সমূলে উৎপাটন করার বিকল্প নেই। চালকদের বেপরোয়া প্রতিযোগিতার মনোভাব ও গতি রুখতে সচেতনতা এবং প্রক্ষিণের ওপর জোর দিতে বলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরই ব্যর্থ হয়।সুতরাং এখানে যথাযথ উদ্যোগ নিতেই হবে।লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির যানচলাচল নিষিদ্ধ করাসহ নতুন করে লাইসেন্স ব্যতীত ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল করতে যেন না পারে, সেদিকে কর্তৃপক্ষের কঠোর হওয়ার বিকল্প নেই।নির্মাণত্রুটির কারণে সড়কে যেসব দুর্ঘটনাপ্রবণ ব্যাক স্পেস রয়েছে, সেগুলো চিহ্নিত করে সংস্কার করা জরুরি। সড়কে পুলিশ ও মোবাইল কোর্টকে আরও বেশি সক্রিয় করার পাশাপাশি ট্রাফিক আইনকে ঘুষমুক্ত রাখা ও চালকদের ট্রাফিক আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি।সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ জরুরি।পথচারী ও যাত্রীদের অধিক সতর্ক করার কোনো বিকল্প নেই।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রচেষ্টায় পথচারীদের ফুটপাত,আন্ডারপাস ও পদচারী-সেতু ব্যবহারে উৎসাহিত করতে হবে।একইসঙ্গে সকলকে নিজ নিজ জায়গা থেকেও সচেতন হতে হবে।অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ এবং জনগণের সচেতনতা ও আন্তরিক প্রচেষ্টায় সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page