২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সখিপুরে ১নং কাকড়াজান ইউপি’র বাঘেরবাড়ীসহ কয়েক গ্রাম ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া
সখিপুর (টাংগাইল) প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘের বাড়িসহ কয়েকটি গ্রাম প্রবল বর্ষণ ও ঘূর্ণিঝড়ে বসতবাড়ি-গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫ অক্টোবর বিকেলে কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়িসহ আশেপাশের কয়েক গ্রামের মানুষের বাড়ি-ঘর ও গাছপালা ঘূর্ণিঝড়ে উপড়ে ফেলেছে। প্রবল ঘূর্ণিঝড়ে চারিদিকে শুধুই গ্রামের পর গ্রাম ধ্বংসের তান্ডবলীলা। প্রবল বর্ষণে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। কাকড়াজানের ক্ষতিগ্রস্থ মানুষ দূর্গত এলাকায় পরিদর্শনে আসা যে কাউকে দেখে হাউ-মাউ করে কেঁদে ফেলে। বাঘেরবাড়ি এলাকার দিনমজুর আব্দুর ছাত্তার জানান,আমি পরের বাড়িতে কাজ করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে একটি মাত্র থাকার ঘর করেছিলাম। প্রতিবেদককে মিনতি করে দেখানোর আকুতি জানায় ছাত্তার মিয়া। তিনি বলেন আমি কিভাবে আবার ঘর মেরামত করবো? ঐ এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের একজন হযরত আলী জানান, আনুমানিক ৩টার দিকে আচমকা মাত্র কয়েক সেকেন্ডের শোঁ শোঁ শব্দ এসে কি জানি কি হয়ে গেল। আমার মত অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছে। হারিঙ্গাচালার দক্ষিণ পাড়ার ইব্রাহিম মাষ্টারের বর্গাচাষী গোবিন্দ কোচের প্রায় ৩হাজারের অধিক পেঁপেসহ গাছ ভেঙে প্রায় ২লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং ইব্রাহিম মাস্টারের বড় বড় কয়েকটি গাছ উপরে গিয়ে প্রায় ঢাকা ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বৈলারপুরের মৎস্যচাষী ইউপি সদস্য জামাল হোসেনের ৭টি পুকুর অতি বৃষ্টির পানিতে তলিয়ে প্রায় ৬০টনের অধিক মাছ ভেসে যায়। এতে জামাল হোসেনের প্রায় ২কোটি ৫০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সে জানায়। তিনি এ প্রতিনিধির সাথে কথা বলে জানান, আমি পুকুর লিজ নিয়ে ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ শুরু করি। আমি ধারণাও করতে পারিনি আমার এমন সর্বনাশ হবে। আমি এখন নি:স্ব হয়ে গেছি। বিভিন্ন কোম্পানির খাদ্যের বাবদ বকেয়া ঋণ,ব্যাংক ও এনজিও ঋণ শোধ করতে আমি খুবই দুচিন্তায় আছি। এবিষয়ে সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, কয়েকটি এলাকায় ঘুরে আমি বিস্মিত হয়ে গেছি। আমি খবর পেয়ে খুব দ্রুত ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির একটি তালিকা করার চেষ্টা করছি। তিনি আরও বলেন,প্রশাসন ও জনপ্রতিনিধির সাথে কথা বলে দূর্গত এলাকার মানুষের ক্ষতি পূরণের চেষ্টা করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page