১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সখিপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মোঃ আঃ লতিফ মিয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সখিপুর (টাংগাইল) প্রতিনিধি>>> টাঙ্গাইলের সখিপুরে মঙ্গলবার নিষিদ্ধ পলিথিন বিরোধী যৌথ অভিযান চালানো হয়েছে।অভিযানে উপজেলা প্রশাসন,পুলিশ,সেনাবাহিনী, বাজার মনিটারিং কমিটি,জনপ্রতিনিধি,বণিক সমিতির প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরাও ছিলেন।অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী।মঙ্গলবার( ১২ নভেম্বর) চলতি মাসের শুরুতেই সরকার থেকে সব জায়গায় পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়।এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত সখিপুর পৌরশহরের বিভিন্ন এলাকা এবং কালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী যৌথ অভিযান চালানো হয়েছে।সখিপুর পৌরশহরের ডাল পট্টি ও পোল্ট্রি মুরগি বিক্রির এলাকায় অভিযান চালানো হয়।এতে পলিথিন বিক্রির দায়ে ডাল পট্টির ব্যবসায়ী আয়নাল হককে ২০ হাজার, লুৎফর রহমানকে ৮ হাজার,নাছির উদ্দিনকে ৫ হাজার,শফিকুল ইসলামকে ৩ হাজার,তোমেজ উদ্দিনকে ৫ হাজার,আরফান আলীকে ৩ হাজার ও দেলোয়ার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এছাড়াও উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া বাজারের ব্যবসায়ী জুয়েল স্টোরের মালিক জুয়েল তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় পৌরশহর ও কচুয়া বাজার থেকে কয়েক মণ পলিথিন জব্দ করে তা নষ্ট করে ফেলেন ভ্রাম্যমাণ আদালতের টিম।এ প্রসঙ্গে সখিপুরের ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন,সরকারের নির্দেশনার অংশ হিসেবে পরিবেশের ক্ষতিকারক পলিথিন বন্ধে যৌথ অভিযান চালানো হয়েছে। পলিথিন রাখা ও বিক্রির দায়ে ৮ ব্যবসায়ীকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।এরকম অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page