৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সখিপুরে বনিক সমিতির নির্বাচনে দুই প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া
সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের সখিপুর উপজেলার “ সখিপুর বাজার বনিক বহুমুখী সমবায় সমিতির লিমিটেড” নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি ও সম্পাদককে জড়িয়ে একটি মহল নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আগামী (৭ই অক্টোবর) শনিবার নির্বাচন ঘিরে কে বা কারা রাতের অন্ধকার লিফলেট দেয়ালে লাগিয়ে দুই প্রার্থীর সরলমনা ভোটারদের বিভ্রান্ত করতে বিভিন্ন অপকর্ম করছে। সখিপুরে বনিকের অর্থ আত্মসাৎ “গডফাদার “শিরোনামে একটি লিফলেট তৈরি করে গোপনে দেয়ালে ঝুলিয়ে দিচ্ছে । এমন খবরে আলোচনা-সমালোচনা বিষয়ে নিয়ে সাধারণ বণিকেরা দুঃখ প্রকাশ করেন। কারণ নির্বাচন খুব সন্নিকটে এই মুহূর্তে এমন উদ্ভট খবরে অভিযোগযুক্ত প্রার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি আমরা সাধারণ ভোটারা অস্বস্তিবোধ করছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার জানান, বণিকদের এমন উৎসবমুখর নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপ্রচার করছে। সখিপুর বাজার বনিক সমিতির সদস্য হায়দার আলী বলেন, বাৎসরিক অডিট রিপোর্টের প্রতিবেদন নিয়ম মেনেই সাধারণ ভোটারগণের মাঝে তার প্রতিবেদন দাখিল করা হয়েছে। ঐ প্রতিবেদনে কোন অনিয়ম বা দূর্নীতি উল্লেখ নেই। তিনি আরও বলেন,এসব ভিত্তিহীন অভিযোগ অত্যন্ত দুঃখজনক। আমি এমন ঘৃন্যতম কাজের জোর প্রতিবাদ করছি । সখিপুরে সচেতন বনিকেরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে এবং উৎসবমূখরভাবে ভোট দিবে এই প্রত্যাশা রাখি। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিকা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বধিকারী আব্দুল্লাহ আল-মামুন বলেন, এমন আজগবি লিফলেটের ব্যাপারে আমি জেনেছি। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তা সম্পূর্ণ ভিত্তিহীন। একটি মহল এ নির্বাচনে সাধারণ ভোটাররা আমার প্রতি একনিষ্ঠ সমর্থনে ইর্ষান্বিত হয়ে অপ্রচার চালাচ্ছে। এ বিষয়টি দুঃখজনক, আমি বিচলিত নই, ভোটার আমার সাথে আছে।এ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী দুলালী ফুডের স্বত্বাধিকারী মোঃ খলিলুর রহমান বলেন, নির্বাচনকে সামনে নিয়ে বিষয়টি উদ্দেশ্য-প্রণোদিতভাবে করা হচ্ছে। এসব যারা করে ঐসব লোকের কোন হদিস নাই। অতএব, এটি নিঃসন্দেহে বানোয়াট ও ভিত্তিহীন।এসব লিফলেটের ব্যাপারে এ প্রতিবেদকের সাথে কথা হলে, বনিকের সদস্যদের প্রতিনিধি ও নির্বাচন কমিশনার মো:নাসির উদ্দিন জানান, এসব আজগবি লিফলেটের কোন ভিত্তি নেই। মিথ্যা তথ্য অপপ্রচারকারী শনাক্ত করার চেষ্টা চলছে। ধৃত হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page