৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সখিপুরে পিডিপি প্রকৌশলীর ধাওয়া খেয়ে পুলিশের হাতে ট্রান্সফরমার চোর আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়াসখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলাধারা এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। রবিবার (১০ই সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিউবো টাঙ্গাইলের তৈলাধারা এলাকার তড়িৎ লাইন হঠাৎ (১১হাজার কেভি) হাইভোল্টেজ লাইন ফিডার ফল্টজনিত কারণে ট্রীপ করলে, জরুরি বিদ্যুৎ সেবায় নিয়োজিত কর্মচারীরা বিষয়টি সখিপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদারকে জানানো হয়। পরে প্রকৌশলী আরিফুল ইসলাম ত্রুটি খুঁজতে বেরিয়ে ট্রান্সফরমার চুরি বিষয়টি টের পেয়ে তিনি পুলিশকে অবহিত করে। এ ঘটনায় খুব দ্রুত নির্বাহী প্রকৌশলীসহ, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কারিগরী টিম ঘটনাস্থল থেকে দূরে আন্ধি নামক স্থানে চুরি হওয়া ট্রান্সফরমারটি পড়ে থাকতে দেখে। সখিপুর উপজেলার নির্বাহী প্রকৌশলীসহ সকলেই সারারাত বিভিন্ন জায়গায় পাহারা বসিয়ে অভিযান করলে বহেড়াতৈল বাজার এলাকায় ট্রান্সফরমার চোরচক্রের কালিয়াকৈর গাজীপুর হিজলহাটি গ্রামের আবেদ আলী ছেলে রুবেল(৩০),কালিহাতি টাঙ্গাইল বেরিপটল এলাকার রজব আলী ছেলে রাশেদুল (৩৫),সিরাজগঞ্জ বেলকুচি সামগাতি গ্রামের শেখ বেলালের ছেলে হযরত আলীকে( ২৮) হাতে-নাতে আটক করে সখিপুর থানা পুলিশ। উপজেলার নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার এ প্রতিবেদককে জানান, প্রায় সকল কর্মকর্তা -কর্মচারী নিয়ে রাত জেগে পুলিশের মাধ্যমে ৩জনকে আটক করতে সক্ষম হলেও বাকি ৩জন পালিয়ে যায় ।তিনি আরও বলেন, এ ঘটনা নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, চুরির কাজে ব্যবহৃত যন্রপাতি জব্দ করা হয়েছে। মামলার প্রেক্ষিতে চোরচক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page