২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সখিপুরে দূর্বৃত্তদের হাতে চাচা-ভাতিজা জোড়া খুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইঊনিয়নের বাঘেরবাড়ি পূর্ব পাড়া নির্জন এলাকায় বুধবার আনুমানিক রাত ১১টার দিকে ব্যবসায়ী ভাতিজা শাহজালাল(৩৫),চাচা মজনু(৫০)কে কুপিয়ে দূর্বৃত্তরা কুপিয়ে খুন করেছে এবং তাদের ব্যবহৃত মোটর সাইকেল পাশে জঙ্গলের সাথে ক্ষেতে ফেলে রেখে গেছে। এলাকাবাসী ও পরিবারের লোকজন জানায়,বাঘেরবাড়ি পূর্বপাড়া বাংলা বাজার আবুল হোসেনের ছেলে শাহজালাল হামিদপুর চৌরাস্তা বাজারে শোহাইব টেলিকম নামে দোকানে বিকাশ, হুন্ডি, ফ্যাক্্িরলোড, মনোহারি,কসমেটিকস দোকান করতো। বুধবার রাতে মোটরসাইকেল(বাজাজ ১০০ টাংগাইল হ ১৩-০৫৪০) যোগে বাড়ি যাওয়ার সময় চাচা নবুর ছেলে মজনুকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাড়ি থেকে ৩শত গজ উত্তরে নির্জন জঙ্গল এলাকায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা তাদের গতিরোধ করে দুইজনকেই কুপিয়ে খুন করে পালিয়ে যায়। ভোর ৫টার সময় আশে পাশের লোকজন স্থানীয় সড়কে দুইজনের লাশ পড়ে থাকতে দেখে সখিপুর থানা পুলিশে খবর দেয়। খুন হওয়া পরিবারের লোকজন খুনের কারন এবং কাউকে সন্দেহ করতে পারছে না। জোড়া খুনের ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে, হাজার হাজার উৎসুক জনতা এক নজর লাশ দুটো দেখার জন্য ভিড় করছে। শাহজালালের বড় ভাই শাহআলম জানায় আমি খুবই কষ্ট করে ছোট ভাইদের মানুষ করেছি, নিজে স্কুলে যাওয়ার আগে বাজারে লাকরি নিয়ে বিক্রি করে পরে স্কুলে গিয়েছি। আমার ছোট ভাই একদম সহজ সরল তার কোন শত্রæ আছে বলে মনে হয় না। শাহজালালের ৭ বছরের এক ছেলে ও ৩ বছরের ১ কন্যা সন্তান রয়েছে। মজনুর ২ কন্যা ও ১ ছেলে। ১ কন্যা বিয়ে দিয়েছে। সখিপুর থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন ঘটনাস্থলে গিয়েছেন। সখিপুর থানার ওসি মো.রেজাউল করিম বলেন, যারা খুনের সাথে জড়িত তাদেরকে অতি দ্রæত গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page