১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সখিপুরে আওয়ামী লীগ নেতা কর্তৃক ওয়াক্ফকৃত মসজিদের জমি দখল।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর দাড়িয়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস মেম্বার-এর বিরুদ্ধে মসজিদের ২০ শতাংশ জমি দখলের অভিযোগ পাওয়া গেছে । জমি উদ্ধারের দাবিতে ওই মেম্বার এর বিরুদ্ধে মানববন্ধন করেছে প্রতিমা বংকী মধ্যপাড়া এলাকাবাসী। শনিবার সকাল দশটায় উপজেলার প্রতিমা বংকি বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রতিমা বংকী মধ্যপাড়া এলাকার কয়েকশো নারী পুরুষ রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয়।জানা যায়, নামে মসজিদ স্থাপনের জন্য স্থানীয় নায়েব আলী সিকদারসহ পাঁচ ব্যক্তি ১৯৯০ সালে প্রতিমা বংকী মৌজার ১৭৪ দাগে ২০ শতাংশ জমি মসজিদের নামে দান করেন। কিন্তু স্থানীয় দাড়িয়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রভাবশালী আব্দুল কুদ্দুস মসজিদ কমিটির সভাপতি থাকার সুযোগ কাজে লাগিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমি মসজিদকে বুঝিয়ে না দিয়ে দখল করে দোকান ঘর নির্মাণ করেছেন এবং ভাড়া দিয়ে রেখেছেন। সম্প্রতি জমিটির মালিকানা মসজিদের এটা নিশ্চিত হওয়ার পর গত ২৮ নভেম্বর প্রতিমা বংকী সমাজবাসী একত্র হয়ে মসজিদের বেদখলকৃত জমি পরিমাপ করে সাইন বোর্ড সাটিয়ে দখল নিয়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, ৩৬ বছর আগে মসজিদের নামে দানকৃত জমি থাকতে দলিল লুকিয়ে রেখে সেই জমিতে মসজিদ নির্মান করতে দেননি ফলে পুনরায় ৫ শতাংশ জমি ক্রয় করে মসজিদ নির্মাণ করতে হয়েছে। এই ৩৫ বছর মসজিদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরন দাবী করেন বক্তারা ।দাড়িয়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ কদ্দুস মেম্বার মসজিদের জমি দখলের অভিযোগ অস্বীকার করে  বলেন- মসজিদের জমি আমি বুঝিয়ে দিয়েছি, এই জমি আমার ছেলের নামে দলিল আছে।মানববন্ধনে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সোহরাব মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জমিদাতার ছেলে মোঃ জাকির হোসেন, মোঃ শামীম সিকদার, শাহজাহান মাস্টার, শাহাদত হোসেন, আলতাফ হোসেন মেম্বার, সাকিবুল হাসান, আবু রায়হান প্রমূখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page