৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সকল দেশের সাথে সম্পর্ক আরো গভীর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবো -পররাষ্ট্রমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা নিষেধাজ্ঞা দিবে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে, দেশে দুর্ভিক্ষ দেখা দিবে ঠিক তখনি বিএনপি ক্ষমতায় আসবে তাদের এ দাবি বা আশঙ্কা কতটুকু যুক্তিযুক্ত এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। ইউরোপ ও আমেরিকাসহ সকল দেশের সাথে সম্পর্ক আরো গভীর করার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। বিএনপি দেশের জন্য আল্লাহর কাছে কি প্রার্থনা করে জানি না। তবে তাদের এ অশুভ-কামনায় বাংলাদেশের কোন কিছু অশুভ হবে না।নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ প্রথমবার চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা জ্ঞাপন শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।গতকাল ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার পযবেক্ষকরা নির্বাচন কমিশনে গেছেন, সেখান থেকে তারা কি তথ্য উপাত্ত চাচ্ছেন? এ প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আপনারা দেখেছেন গত ৭ জানুয়ারি সর্বস্থরের জনগণের শতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনকে বাধাগ্রস্থ ও প্রশ্নবিদ্ধ করতে বিএনপি প্রতিনিয়ত আগুন সন্ত্রাস চালিয়েছে। এমনকি ৫ তারিখ রাতেও আগুন সন্ত্রাসের মাধ্যমে তারা সাধারণ ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করেছে। আশার কথা এই যে, এতো ভয়-ভীতি উপেক্ষা করে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই, আইআরআই ও ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, ওয়াইসি ও কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। আন্তর্জাতিকভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করেছে বলেই বিভিন্ন দেশের বহু পর্যবেক্ষক দল এ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ শেষে তারা সকলে মত প্রকাশ করেছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। বিদেশী বন্ধুদের বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ আছে তাই তারা নির্বাচন কমিশনে গিয়েছেন। খবরের কাগজের মাধ্যমে আমি জানতে পেরেছি নির্বাচন কমিশন যে তথ্য উপাত্ত দিয়েছে এতে তারা সন্তুষ্ট হয়েছে।চট্টগ্রামের কক্সবাজারে ১৪ লাখ রোহিঙ্গা আছে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য আপনি কি পদক্ষেপ নিবেন এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সবসময় কূটনীতিকভাবে চেষ্টা করে যাচ্ছে এবং সে চেষ্টা অব্যাহত থাকবে। কূটনীতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, মহিউদ্দিন বাচ্চু এমপি, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা শফর আলী, সাবেক এমপি নোমান আল মাহমুদ প্রমূখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস
রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা

You cannot copy content of this page