১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সকল অনিয়ম ঠেকাতে নজরদারিতে মাঠে সক্রিয় সাতকানিয়া উপজেলা প্রশাসন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> কৃষি বাঁচলে বাঁচবে দেশ।দেশ বাঁচলে বাঁচবে মানুষ এই প্রতিপাদ্যকে সামনে রেখে,অবৈধভাবে কৃষি জমির টপসয়েল ও পাহাড় কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জোরদার অভিযানের অংশবিশেষ হিসেবে (২৫ এপ্রিল ২০২৪)সাতকানিয়া  উপজেলা নির্বাহী অফিসার  জনাব মিল্টন বিশ্বাস ও সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ জনাব প্রিটন সরকার’র নেতৃত্বে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে অংশগ্রহণ করেন,সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিল্টন বিশ্বাস,সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ জনাব প্রিটন সরকার এবং সাতকানিয়া থানা পুলিশ সদস্যবৃন্দ ৷সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মিল্টন বিশ্বাস গণমাধ্যমকে বলেন,সাতকানিয়া থানাধীন ঢেমশা ইউনিয়নের গাউসিয়া ব্রিকস’সহ পাশ্ববর্তী এলাকার,কৃষি জমি পরিদর্শন ও কেওচিয়া ইউনিয়নের তেমোহনী রেলগেইটের পার্শ্ববর্তী বিশাল ডোবা জায়গা পরিদর্শন করি।এ সময় কৃষির জমির টপসয়েল ও পরিবেশ রক্ষায় পাহাড় কাটা থেকে বিরত থাকার লক্ষ্যে উপস্থিত জনগণকে সচেতন করার পাশাপাশি মাটি কাটার সাথে জড়িত সকলকে টপসয়েল ও পাহাড় কাটা থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।আদেশ অমান্য করে কেউ মাটি কাটলে উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ করেন,সুন্দর সমাজ পরিচালনায় আমরা উপজেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ।তিনি আরও বলেন,অভিযানের সময় দেশের জাতীয় সম্পদ চট্টগ্রাম- কক্সবাজার রেললাইনের সর্বোচ্চ নিরাপত্তা রক্ষায় রেললাইনের দুপাশে থাকা জনসাধারণের সচেতনেতার উপর গুরুত্বারোপ’সহ অবৈধ মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার গণমাধ্যমকে বলেন৷আমরা চাই একটি স্বচ্ছ জনবান্ধব দূষণমুক্ত এবং নৈরাজ্য ও সন্ত্রাস মুক্ত উপজেলা উপহার দিতে,এতে সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন৷আমি কথা দিচ্ছি সাতকানিয়া উপজেলায় যেকোনো অপরাধ প্রতিরোধ কল্পে আমাদের থানা পুলিশের কঠোর ভূমিকা থাকবে,আমরা জনসাধারণের পাহারাদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর,আমাদের থানা পুলিশ আপনাদের পাশে রয়েছে অপরাধী যতই শক্তিশালী হোক না কেন আইনের আওতায় আসতে হবে ৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page