১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সংসদীয় আসন মোংলা-রামপাল পৃথক করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রতিনিধি মোংলা (বাগেরহাট) >>> আসন কমানোর প্রস্তাব বাতিল না হলে মোংলা বন্দর অচল করে দেওয়ার এবং সরকারের সঙ্গে সকল যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বিএনপি। আন্দোলনের মাধ্যমে বাগেরহাটের চারটি আসন ফিরিয়ে আনার দাবি জানিয়ে বক্তারা বলেছেন, এটি তাদের বাঁচা-মরার লড়াই। প্রয়োজনে জীবন দেবেন, তবু রামপাল-মোংলা আলাদা হতে দেবেন না।শুক্রবার (১ আগস্ট) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা উপজেলা শাখা এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক বাগেরহাট-৪ সংসদীয় আসন বিলুপ্ত করা এবং মোংলা-রামপাল পৃথক করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় এসব কথা বলেন বক্তারা।বক্তারা আরও বলেন, জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে আসন সংখ্যা কমানো নয়, বরং যথাযথ প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করাই হওয়া উচিত। তিনটি আসন মানা হবে না, চারটি আসন বহাল থাকুক— এটাই মোংলা উপজেলার প্রত্যেক নাগরিকের দাবি।তারা এ সিদ্ধান্তকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিহিত করে বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে বাগেরহাট জেলার জনগণকে রাজনীতির মূলধারা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। তারা এ ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবেন না। প্রয়োজনে মোংলা বন্দরে জাহাজের যত কার্যক্রম আছে, সেগুলো বন্ধ করে দিতে বাধ্য হবেন।এর আগে মোংল শ্রমিক সংঘ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মো়ংলা পৌর মার্কেটের সামনে এক সমাবেশে মিলিত হন বিএনপির নেতৃবৃন্দ।বক্তারা সরকার ও নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবির প্রতি দ্রুত সাড়া না দিলে রাজপথে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে এবং গণআন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায় করা হবে। যতদিন পর্যন্ত বাগেরহাট জেলার চারটি আসন পুনর্বহাল না হবে, ততদিন এই আন্দোলন চলবে।এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি গবেষণা বিষায়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম,মোংলা পৌর বিএনপি নেতা এমরান হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম,চাঁদপাই ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ- আলম শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর উদ্দিন টুটুলসহ উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে বিক্ষোভে সংহতি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page