২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সংগীতে বিশেষ অবদান: সম্মাননা পেলেন শিল্পী জুলি খাগড়াছড়ি পানছড়িতে বন্যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের উপর। সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও পাটওয়ারী অন্যের ব্যথা না বুঝলে সুস্থ সমাজ অসম্ভব: ডিসি জাহিদ নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু সাতকানিয়ায় ৭,৮৫০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা ঠাকূরগাঁওয়ে অবস্থায় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সংগীতে বিশেষ অবদান: সম্মাননা পেলেন শিল্পী জুলি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম। চট্টগ্রামে কালচিত্র মিউজিকের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট হলে এক জমকালো ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মৌলিক গানের অনুষ্ঠান ‘সুরাঞ্জলি’। গীতিকার মাসুম খান এবং সুরকার উত্তম কুমার আচার্য্যের সুরে সাজানো এই আয়োজনে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের হৃদয়ে স্থান করে নেয়।অনুষ্ঠানে চট্টগ্রামের প্রথিতযশা শিল্পীদের পাশাপাশি সংগীত পরিবেশন করেন প্রতিশ্রুতিশীল শিল্পী জুলি আক্তার। গান পরিবেশনা শেষে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।সুরাঞ্জলি’র সামগ্রিক অভিজ্ঞতা তুলে ধরে শিল্পী জুলি আক্তার বলেন,কালচিত্র মিউজিকের ব্যানারে আয়োজিত ‘সুরাঞ্জলি’ শিরোনামের সবকটি গান, কথা, সুর ও সংগীত আয়োজন-সব মিলিয়ে ছিল এককথায় অসাধারণ। এই চমৎকার গানগুলোর মূল সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলো, অসীম চন্দ বাপ্পী, ফরিদ বঙ্গবাসী, সেলিম নূর, নিলয় মোরশেদ ও প্রশান্ত চৌধুরী পুষণ। তাঁদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি, স্টেজে দারুণ লাইভ মিউজিক বাজিয়ে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলার জন্য সৃজন দা, প্রিতম দা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে, এই সুন্দর আয়োজনের নেপথ্য কারিগর গীতিকার মাসুম খান দাদার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, আগামীতেও কালচিত্র মিউজিকের ব্যানারে দর্শক-শ্রোতারা আরও চমৎকার সব মৌলিক গান উপহার পাবেন।অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী এবং সংগীতপ্রেমী দর্শকরা উপস্থিত থেকে পুরো আয়োজনটি উপভোগ করেন। এ ধরনের মৌলিক গানের চর্চা চট্টগ্রামের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page