৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

শ্রমিক বিশ্রামাগারের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলা পৌর শহরের মালামাল উঠানোর ঘাট শ্রমিকদের বিশ্রামাগারের জায়গা রাতারাতি দখল করে ও গাছ কেটে সেখানে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে টিটু ওরফে গয়না টিটুর বিরুদ্ধে। টিটু ওরফে গয়না টিটু নামের এ ব্যক্তি রাতের আঁধারে এই মার্কেট নির্মাণ করলেও স্থানীয় প্রশাসন জানেন না এসবের কিছুই। তবে প্রতিকার চেয়ে রবিবার দুপুরে ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছেন ঘাট শ্রমিকেরা। পৌর শহরের ১নম্বর জেটি সংলগ্ন বাজার ঘাট শ্রমিকদের জন্য ২০১৯সালের ৭ফেব্রুয়ারী জায়গাটিতে ঘাট শ্রমিকদের বিশ্রামাগারের উদ্বোধন করে সেখানে দুইটি বট গাছ রোপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিববুন নাহার। উপমন্ত্রীর উদ্বোধনকতৃ সেই বিশ্রামগারের জায়গা ওই জায়গায় রোপনকৃত সেই গাছ কেটে রাতারাতি সেখানে অবৈধভাবে মার্কেট নিমার্ণ করেন টিটু।এ ঘটনায় রবিবার থানায় অভিযোগ দিয়েছেন ঘাট শ্রমিকেরা। অভিযোগে মোংলা উপজেলা ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি আ: রাজ্জাক সরদার বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা কাঁচামাল, সিমেন্ট, ইট, চাল, ডালসহ বিভিন্ন মালামাল উঠানোর জন্য ১নম্বর জেটিতে অবস্থিত এই বাজার ঘাটটি। শ্রমিকেরা সে মালমাল উঠিয়ে মোংলা নদীর পাশে জেগে ওঠা চরে ছাউনি দিয়ে বিশ্রাম নিতেন। সরকারী এই জায়গায় শ্রমিকেরা যাতে ভাল করে বিশ্রাম নিতে পারেন সেজন্য ২০১৯সালের ৭ফেব্রুয়ারী স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বিশ্রামাগারটির উদ্বোধন করে সেখানে দুইটি বট গাছের রোপন করেন। গাছ দুইটি বড় হওয়ার সাথে সাথে শ্রমিকদের ওই চর পড়া (মোংলা নদী ভরাট হয়ে চর পড়েছে) জায়গায় লোলুপ দৃষ্টি পড়ে ভূমিদস্যু টিটু ওরফে গয়না টিটুর। টিটু এক পর্যায়ে গাছ দুইটি কেটে সেই জায়গা অবৈধভাবে দখল করে রাতারাতি মার্কেট নির্মাণ করেছেন। শ্রমিকদের নানা রকম হুমকি—ধামকি ও ভয়ভীতি দেখিয়ে সেই চর দখল করেছেন টিটু বলে অভিযোগ করেছেন ঘাট শ্রমিকেরা। তবে বিষয়টি স্থানীয় প্রশাসনের কোন কর্তা ব্যক্তির নজরে আসেনি। এনিয়ে রবিবার দুপুরে ঘাট এলাকায় বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছেন ঘাটের প্রায় দুই শতাধিক শ্রমিক। মানববন্ধন শেষে গয়না টিটুর কেটে ফেলা গাছ দুইটি নিয়ে থানায় হাজির হয়ে অভিযোগ দেন তারা।অভিযোগ পেয়েছেন জানিয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।এদিকে নদীর পাড়ে চরের জায়গার মালিক মুলত উপজেলা ভূমি অফিস। কিন্তু ওই জায়গা দখল করে কিভাবে মার্কেট হলো তা জানেন না ভূমি অফিসের কর্মকর্তারা। জানতে চাইলে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান বলেন, ওই জায়গা কেউকে বন্দোবস্ত দেয়া হয়নি। অবৈধভাবে মার্কেট নিমার্ণ করার বিষয়টি রবিবার দুপুরে তিনি প্রথম শুনেছেন জানিয়ে বলেন, এ ঘটনায় সদর তহশীলদারকে (নায়েব) সরেজমিনে পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।সরকারের একজন উপমন্ত্রীর উদ্বোধন করা ঘাট শ্রমিকদের বিশ্রামাগারের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রসঙ্গে জানতে চাইলে টিটু ওরফে গয়না টিটু বলেন, তিনি এ জায়গায় মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে বরাদ্দের আবেদন চেয়ে মার্কেট করেছেন।এদিকে প্রতিদিন এ রকম বরাদ্দ চাওয়া হাজার হাজার আবেদন জমা পড়ে উল্লেখ করে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো: শাহিনুর আলম বলেন, আবেদন করলেই জায়গা পাওয়া যায় না। আবেদন অনুমোদন না হওয়া পর্যন্ত সেটি অবৈধ জায়গা। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।অপরদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, যে কোন গাছ কাটা পরিবেশের জন্য হুমকি। তারপরও আমার লাগানো গাছ কাটা ও শ্রমিকদের বিশ্রামের জন্য দেয়া জায়গা কিভাবে দখল করে মার্কেট হলো সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।এছাড়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরী অবস্থা চলাকালে অবৈধ দখল ও স্থাপনার দায়ে স্থানীয় প্রশাসন মোংলা নদী পাড়ের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালায়। সে সময়ে অধিকাংশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ হওয়া স্থাপনার মধ্যে বন্দর কর্তৃপক্ষ থেকে বরাদ্দ নেয়া কিছু স্থাপনাও গুড়িয়ে দেয়া হয়। কিন্তু কয়েক বছর পর আবারো নদী পাড়ের সে সব জায়গা প্রভাবশালীরা স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে দখলের প্রতিযোগিতায় নেমেছেন বলে জানান ঘাট শ্রমিকেরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page