৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান। ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা সাতকানিয়ায় মেধা বৃত্তি প্রদান করলেন শাহজাহান চৌধুরী সাতকানিয়ায় সরকারি প্রণোদনা পেলেন ১৯ শ কৃষক চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার: দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার গুঞ্জন। সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম শ্রমিক দিবস কোমায়
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

শ্রদ্ধা- ভালোবাসায় ভাষা সৈনিক সাবেক এমপি ন্যাপ নেত্রী আমেনা আহমেদ স্বামীর পাশে শায়িত হলেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>> ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমেনা আহমেদ(৯২)’র রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টায় প্রয়াত আমেনা আহমেদকে শ্রদ্ধা, ভালোবাসা এবং কফিনে ফুলের শুভেচ্ছায় রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপপরিদর্শক (এসআই) আবু তাহেরে’র নেতৃত্বে একটি বিহগল বাদক দলের করুননসূরে সালাম প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার ভ’মি মো. ফয়সাল উদ্দিন সালাম প্রদান করেন।পরে জানাযা শেষে মরহুমকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে প্রতিষ্ঠিত “চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনে প্রয়াত স্বামী মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, সাবেক এমপি ও ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদের কবরের পাশে দাফন করা হয়েছে।তিনি শনিবার (২৮ মার্চ) সকাল ১১ টা ৪৫ মিনিটে ঢাকা এ্যাভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তার মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং ব্যাক্তি পর্যায়ে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।মৃত্যুকালে এক মাত্র কণ্যা ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আইভি রহমান ও বিপুলসংখ্যক রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী রেখে গেছেন।আমেনা আহমেদ মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গ্যারিলা বাহিনীর অন্যতম প্রতিষ্ঠা সদস্য সাবেক সংসদ সদস্য, ভাষা সৈনিক ন্যপ প্রধান প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী।প্রয়াত আমেনা আহমেদ ইডেন কলেজে অধ্যয়নকালে ৫২’র ভাষা আন্দোলনে রাজপথের সক্রিয় সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে সংগঠক ছিলেন। তিনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের প্রভাবশালী নেত্রী ও ইডেন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি ছিলেন। তিনি ২০০৮ ইং এবং ২০১৪ ইং সালে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরি কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।জানাযার আগে মরহুমার কফিনে পুষ্পার্ঘ্য অর্পণে উপজেলা প্রশাসন, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, বিশেষ গেরিলা বাহিনী, স্কুল, কলেজসহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।ন্যাপ নেতা শরিফ আহমেদের সঞ্চালনায় প্রয়াত আমেনা আহমেদের কর্মজীবন নিয়ে স্মৃতিচারন করেন, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, প্রেসিডিয়াম সদস্য কাজী সিদ্দিকুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশকর, প্রবীণ ন্যাপ নেতা মুস্তাকুর রহমান ফুল মিয়া, মো. সিরাজুল ইসলাম, এডভোকেট গোলাম ফারুক, প্রয়াত আমেনা আহমেদের জামাতা মিস্টার এ্যানড্রো, উপজেলা জামাতের আমির অধ্যাপক সহিদুল ইসলাম, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, মো. নজরুল ইসলাম সরকার, মো. রফিকুল ইসলাম, মো. জাকির হোসেন মেম্বার, মো. আলী হোসেন মন্টু, প্রমূখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page