১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃশহিদুল ইসলাম শেরপুর প্রতিনিধি 

সেবা উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম বারের মতো শেরপুরে নানা কর্মসূচিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন।শেরপুর জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে শেরপুর জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, শেরপুর পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রোববার বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ডিসি উদ্যান চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে জাতীয় স্থানীয় সরকারি দিবস এবং তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।পরে শেরপুর স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।এসময় তিনি বলেন, নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে স্থানীয় সরকার বিভাগ প্রতিষ্ঠিত করা হয়েছে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। এজন্য স্থানীয় সরকার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, শেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হক, শেরপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাব সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী প্রমুখ।সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নে সারাদেশের চিত্র পাল্টে গেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও উন্নয়নের ছোয়া লেগেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ আগামীতে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তিন দিনব্যাপী উন্নয়ন মেলার স্টল গুলো পরিদর্শন করেন। মেলায় ২০টি স্টল অংশগ্রহণ করেছে।এসময় শেরপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও গ্রামপুলিশ সদস্যবৃন্দসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page