২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

শেখ হাসিনা ঘরে ঘরে চাকরি দিবে বলে ঘরে ঘরে মাদক দিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করেছে: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> শেখ হাসিনা বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে।১৬ বছরে কী করল তারা!কোন চাকরি দেয় নাই সিলেক্টিভ কিছু লোক ছাড়া। ঘুষের বিনিময়ে ছাড়া।ঘরে ঘরে তারা মাদক দিয়েছে।ঘরে ঘরে তারা সন্ত্রাস সৃষ্টি করেছিলো।বিসিএস পরীক্ষা দিবেন সেখানেও দুর্নীতি।চাকরি চাইবেন সেখানেও ঘুষ।সরকারি চাকরিতে ঘুষ ছাড়া চাকরি হয় নাই।এই ছিল রেওয়াজ।তারপর পুলিশ রিপোর্ট।আপনি বিএনপি করেন না আওয়ামী লীগ করেন! অনেক ব্রিলিয়ান্ট ছেলে মেয়ের গত ১৬ বছর চাকরি হয় নাই। আওয়ামী লীগ করছে যারা,তাদের চাকরি হয়েছে।আমরা সেই অবস্থা চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।শনিবার (১২ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উপজেলা,পৌরসভা,কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,’তারেক রহমানের যে চিন্তা চেতনা,বিএনপি যদি ক্ষমতায় আসে,তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়,বাংলাদেশের রাষ্ট্রনায়ক হয়; বাংলাদেশের আমূল পরিবর্তন হবে।তারা ১/১১ এর সময় বলেছিলো তারেক রহমান হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে।ঘুরেফিরে দেখে যে তার এক কোটি ছাব্বিশ লাখ টাকার সম্পদ আছে।আওয়ামী লীগের সকল নেতাদের ক্ষমা চাওয়া উচিত।গত ১৬ বছর তারেক রহমানকে নিয়ে যে মিথ্যা প্রপাগাণ্ডা করেছিল দূর্নীতি নিয়ে।আজকে দেখা গেল তা অন্তঃসারশূন্য।’ এই সময় তিনি ছাত্রদের রাজনীতি করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার অনুরোধ করেন।পাশাপাশি দেশের বিদ্যমান অসামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক পলিসির পরিবর্তনের কথাও বলেন।চাটখিল উপজেলা ছাত্রদলের সর্বশেষ কমিটির সভাপতি ইউসুফ উন নবী বাবু এর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির আহবায়ক শামছুল আরিফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ,চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিস আহমেদ হানিফ,উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর,ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ,ইঞ্জিনিয়ার ফারুক হোসেন প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page