১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামিলীগের ৩০০ আসনের মধ্য ২৯৮টি আসনের নৌকা প্রতীকের প্রার্থীদের নাম চুড়ান্ত করা হয়েছে।রবিবার (২৬শে নভেম্বর) বিকেল সোয়া ৪টার সময় ঢাকাস্হ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৩০০টি সংসদীয় আসনের মধ্যে নারায়ণগঞ্জ ৫ ও কুষ্টিয়া ২ আসন বাদে সব কয়টি আসনের নৌকা প্রতীকের প্রার্থীদের নাম চুড়ান্ত করা হয়।এদিকে সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্য সব কয়টি আসনে প্রার্থীদের নাম চুড়ান্ত করা হয়। জাতীয় সংসদের সংসদীয় আসন ২৩২ সিলেট -৪ ( জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগন্জ) আসনে পুনরায় অষ্টম বারের মত দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন একাদশ জাতীয় সংসদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।এদিকে অষ্টম বারের মত বর্ষীয়ান রাজনৈতিক ব্যাক্তিত্ব ইমরান আহমদ কে পুনরায় নৌকা প্রতীক দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদ ও সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জৈন্তাপুরের মানুষ বার বার শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আসছে। এর আগেও শেখ হাসিনার মনোনীত প্রার্থী ইমরান আহমেদকে জৈন্তাপুরের আপামর জনগন সহ গোয়াইনঘাট কম্পানিগন্জবাসী ৬ বার নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছে। বিনিময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জৈন্তাপুরবাসী সহ গোয়াইনঘাট ও কম্পানিগন্জবাসীকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী উপহার দিয়েছেন।এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শেখ হাসিনাকে সপ্তমবারের মত নৌকার প্রার্থী ইমরান আহমেদকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠানোর অঙ্গিকার ব্যাক্ত করেছেন।এ দিকে অষ্টম বারের মত ইমরান আহমদকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস,সহ- সভাপতি মো আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দে, এম এ রাজ্জাক রাজা, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন, যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ সাধারণ সম্পাদক শওকত আলি, কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ, সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সহ জৈন্তাপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page