২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

শেখ হাসিনাকে গণহত্যার দায়ে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সুনামগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা দু”দিনব্যাপী অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছেন।বুধবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করেন এবং তা আগামীকাল ১৫ই আগষ্ট রোজ বৃহস্পতিবার পর্যন্ত চলবে।সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান জয়নূল জাকেরীন,এড.মল্লিক মঈনুদ্দিন সুহেল,সেলিম আহমদ,এড. মাসুক আলম,নাদীর আহমদ,এড. শেরেনুর আলী,আকবর আলী,আবুল কালাম আজাদ,আ ত ম মিছবাহ,যুগ্ম সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিন,জুনেদ আহমদ,প্রচার সম্পাদক মইিন খান ময়না প্রমুখ।পরে দুপুর ১টায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেনের নেতৃত্বে জেলা যুবদল,শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল আহাদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে এ সময় বক্তব্য রাখেন ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন,তফাজ্জল হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সুহেল মিয়া,জুয়েল মিয়া,শাহজাহান মিয়া,সহ সাধারন সম্পাদক লুৎফুর রহমান,দপ্তর সম্পাদক এ এস রিপন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব এড. দিপংঙ্কর বণিক,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোশারফ হোসেন,সদস্য সচিব মহিম উদ্দিন,জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,সদস্য সচিব তারেক মিয়া ও আজিজুর রহমান সৌরভ প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন,সাম্প্রতিক গত ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হয়ে পালিয়ে পাশ্ববর্তী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। বিগত ১৫ বছরে ফ্যাসিস ভোটার বিহীন অনির্বাচিত আওয়ামীলীগ সরকারের ব্যাপক অনিয়ম,র্দূনীতি,বিদেশে টাকা পাচারসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন গুম,খুন হামলা,মামলার রাজস্ব কয়েম করেছিল তখন দেশের আপামর জনসাধারন অতিষ্ট হয়েছিল। কিন্তু ছাত্র জনতার এক দফার আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপি দোসররা দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছিল। তারা বলেন,বিগত পনের বছরের শাসনামলে দেশে যে গুম খুন এবং দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল ছাত্রছাত্রীদের যারা গুলি করে পাখির মতো হত্যা করেছে এই শেখ হাসিনাসহ বিদেশে পালিয়ে থাকা সকল হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে তাদের ফাসিঁর রায় কার্যকর করতে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের জন্য নারীরা আপনাকে ঘিরে ধরেছিল হাসনাতকে প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়।
জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান
মরহুমা খালেদা জিয়ার স্মরণে কুড়িগ্রামে ছিন্ন মুকুল বাংলাদেশের দোয়া ও কোরআন খতম
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপির জনসভায় সম্ভাব্য ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল
একদলীয় শাসন রুখতে পিআর প্রক্রিয়া বাধ্যতামূলক

You cannot copy content of this page