২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিবপুর বর্ণমালা আইডিয়াল কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হুমায়ুন কবিরের বাসায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর মধ্যাহ্নভোজ। কোম্পানীগঞ্জে শ্বশুরবাড়িতে জামাইকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি পাহাড় থেকে সমুদ্রের পথে দৌড়, কক্সবাজার ম্যারাথনে বান্দরবানের সাফল্য জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে বাংলাদেশিদের শুভেচ্ছা সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পটিয়ায় আবারও অজ্ঞাত লাশ। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শিবপুর বর্ণমালা আইডিয়াল কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জিয়া ( শিবপুর) প্রতিনিধি :

নরসিংদীর শিবপুরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বর্ণমালা আইডিয়াল কলেজের আয়োজনে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শিবপুরের গ্রামীণ পার্টি সেন্টারের হলরুমে বর্ণমালা আইডিয়াল কলেজের উদ্যোগে এ নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বর্ণমালা আইডিয়াল কলেজের সভাপতি মো. শাহিন মিয়ার সভাপতিত্বে এবং প্রভাষক মো. কামরুজ্জামান সোহেল হুজুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বর্ণমালা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরউদ্দিন মো. আলমগীর এবং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন।এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণমালা আইডিয়াল কলেজের পরিচালক ও উপাধ্যক্ষ এসএম মমিনুল ইসলাম, পরিচালক ও গণিত বিভাগের প্রভাষক মো. হাফিজুর রহমান, আইসিটি বিভাগের প্রভাষক ও পরিচালক মো. আলমগীর হোসেন ও মাহবুব আলম রনি খান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ও পরিচালক মো. সাইফুল ইসলামসহ কলেজের শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথি ও শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে কলেজের নবীন শিক্ষার্থী, পুরাতন শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page