জিয়া শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে এবং পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন সরকারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, পুটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদল সরকার, সদস্য সচিব মুকুল সরকার, জেলা বিএনপির সদস্য জাকির হোসেন মোল্লা, সৈয়দ আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, শিবপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খন্দকার উমায়ের রায়হান শাহিন, শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাকিল খন্দকার, সাবেক ছাত্র দল নেতা সাইদুর রহমান তাপস, পুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: করিম মিয়া, সদস্য সচিব রুবেল খন্দকার, পুটিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়।পরে প্রধান অতিথি আলহাজ্ব মনজুর এলাহী পুটিয়া ইউনিয়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সৈয়দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিভাবক ছাউনি নির্মাণ, পুটিয়া বাজারে মহিলা টয়লেট নির্মাণ, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ।এমপি মনজুর এলাহী বলেন, স্থানীয় পর্যায়ে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


মন্তব্য