৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বায়েজিদে ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত। বিয়ের প্রলোভনে সম্পদ আত্মসাৎ, প্রাণনাশের ঝুঁকিতে মৌসুমি জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন খাগড়াছড়ি পানছড়িতে ৫ মে’র শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় প্রীতিলতার ১১৬তম জন্ম দিনে সংসদ এনাম। কাটিরহাট বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযান, মোবাইল কোর্টে জরিমানা ২০ হাজার টাকা পটিয়া স্কুলের তালা ভেঙে ১৭টি সিপিইউ ভাংচুর ও ২টি মনিটর চুরি।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

শিবগঞ্জে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার >>> বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার মৃধা পাড়া থেকে কুড়াহার আয়না পাড়ার পুয়াগাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষায় কাদা-পানিতে তলিয়ে যায়, শুষ্ক মৌসুমে ধুলো ও খানাখন্দে ভোগান্তি পোহাতে হয় হাজারো মানুষকে।দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি উদ্যোগের অভাব পূরণে এবার এগিয়ে এসেছেন গ্রামবাসী নিজেরাই। নিজেদের অর্থের বিনিময়ে প্রায় ১০০ ফুট রাস্তার ইটের সোলিংয়ের কাজ শুরু করেছেন তারা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম। তিনি বলেন, “এই রাস্তা খুব দ্রুত ঢালাইয়ের ব্যবস্থা করা হবে, যাতে গ্রামবাসী স্থায়ীভাবে দুর্ভোগ থেকে মুক্তি পান।”এসময় আরও উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।স্থানীয়রা জানান, এই উদ্যোগ কেবল রাস্তা সংস্কারের কাজ নয়, বরং ঐক্য, সহযোগিতা ও নিজের গ্রামের উন্নয়নের প্রতি অঙ্গীকারের এক উজ্জ্বল উদাহরণ। তারা আশা করছেন, দ্রুত পুরো রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হবে এবং বহু বছরের দুর্ভোগের অবসান ঘটবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page