২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

শাহ মখদুম মেডিকেল কলেজে প্রতারণার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ

রাজশাহীতে শাহ মখদুম মেডিকেল কলেজ কতৃপক্ষের অনিয়ম ও প্রতারণার সাথে জড়িত প্রতারকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।আজ শনিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।এসময় ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেখে আমরা এই কলেজে ভর্তি হয়েছি। প্রকৃতপক্ষে এটি একটি ভূয়া প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের অনুমোদন আছে এমন দাবি করে প্রতিষ্ঠানটি আমাদের ভর্তি করে নেয় কিন্তু পরে আমরা জানতে পারি যে এটি বিএমডিসির অনুমোদনহীন কলেজ। ভর্তি হয়ে আমরা প্রতারিত হয়েছি, আমাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অধীনস্ত অন্য বেসরকারি কলেজে অতিদ্রুত মাইগ্রেশনের ব্যবস্থা করা হোক। আমরা সরকারি হস্তক্ষেপ ও সহযোগিতায় আমাদের মাইগ্রেশনের দাবি জানাচ্ছি।মানববন্ধনে অভিভাবকরা অভিযোগ করে বলেন, আমরা অনেক কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের সন্তানদের এই মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম। প্রতি বছর কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়েছে, এখন আমাদের সাথে প্রতারণা করছে। আমাদের সন্তানদের জীবন বাঁচাতে সরকারের কাছে আমরা অতিদ্রুত এসব অনিয়মের সমাধান চাই।মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক এডভোকেট আসলাম উদ দৌলা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বড়জাহান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু,শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থী মহুয়া খাতুন, ইশতিয়াকুল হাসান, মোহাম্মদ মেহেদী হাসান মুন্না, নাফিস হাসান, অভিভাবক অ্যাডভোকেট এস এম সোহেল ও মোবারক হোসেন।বক্তারা রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজ প্রতিপক্ষের অনিয়ম ও দুর্নীতির উচ্চপর্যায়ে তদন্ত দাবি করে ৩৯ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী পদক্ষেপ দাবি করেন এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রাজশাহী সিটি মেয়র, রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।মানববন্ধন থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page