১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে এসএমই উন্নয়নে আধুনিক মার্কেটিং কৌশল নিয়ে বিসিকের সেমিনার
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

শাল্লায় হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু,পরিবারে চলছে শোকের মাতম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওরে চাষের জমিতে পাম্প দিয়ে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম সুব্রত রায় (২৪)। তিনি উপজেলার বাহাড়া গ্রামের মৃত সজল রায়ের ছেলে। বুধবার সকালে বাহাড়া গ্রামের হাওড় এলাকায় এই র্দূঘটনাটি ঘটে।স্থানীয় ও নিহতের ভাই সুমন রায় জানান, বুধবার ভোরে কৃষক সুব্রত রায় তার গ্রামের পাশের একটি হাওড়ে জালা ক্ষেতে (ধানের বীজতলা) পানি দেওয়ার জন্য যান। এই কাজে তিনি একটি বিদ্যুতিক পাম্প ব্যবহার করছিলেন। ধারণা করা হচ্ছে, পাম্পের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় কিংবা কোনো ত্রুটিযুক্ত তারের সংস্পর্শে আসায় তিনি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে জমিনে লুঠিয়ে পড়েন।গুরুতর আহত সুব্রত রায়ের চিৎকার শুনে আশেপাশের জমিতে থাকা লোকজন দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় শাল্লা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।এ ব্যাপারে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসার পর আমরা ইসিজি ও প্রেসার চেক করি। কিন্ত হাসপাতালে নিয়ে আসার পূর্বেই এই কৃষক মারা যান বলে তিনি দাবি করেন।এদিকে ছেলেকে হারানোর ব্যাথা সইতে না পেরে নিহত সুব্রত রায়ের পরিবার ও বাহাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page