২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শাল্লায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইত্তেফাক প্রতিনিধি সন্দীপন তালুকদার,ওসমানীতে চিকিৎসাধীন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদারের উপর স্থানীয় একদল সন্ত্রাসীচক্র পূর্ব-পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে লোহার রড় দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। সে বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বুধবার রাতে উপজেলার নতুন যাত্রাপুর গ্রামে নিজ বাড়ির সামনে এমন হামলা শিকার হন তরুণ উদীয়মান সংবাদকর্মী সন্দীপন কুমার তালুকদার। গুরুতর আহত সন্দীপন তালুকদার নতুন যাত্রাপুর গ্রামের সীতেশ তালুকদারের ছেলে।স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়,ঘটনার রাতে আনুমানিক ১০টরা দিকে সাংবাদিক সন্দীপন তালুকদার রাতের খাবার খেয়ে নিজ ঘর থেকে তার পাড়ায় একটু হাটঁতে গিয়ে একটি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র লোহার রড ও লাটিসোঠা নিয়ে সন্দীপনের উপর হামলা চালিয়ে এবং তার মাথা,পাসহ শরীরের বিভিন্নস্থানে লোহার রড দিয়ে পিঠিয়ে রক্তাক্ত করে। এ সময় তার চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ও তার ছোট ভাই ঝুটন তালুকদার ঘটনাস্থলে এসে রাতেই তাকে স্থানীয় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। তিনি বর্তমানে ওখানে চিকিৎসাধীন থাকলে তার অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এ ব্যাপারে আহত সাংবাদিক সন্দীপন তালুকদার জানান, রাতের খাবার খেয়ে বাড়ির বাহিরে গিয়ে একটু হাটাচলা করার সময় ওঁৎপেতে থাকা নতুন যাত্রাপুর গ্রামের হরিলাল দাস, নিহার দাস, বিভেস দাস, ব্রজবাসী দাস, রূপক দাস সবুজ দাস, রুবেল দাসসহ আরও তিনজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র লোহার রড ও লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা চালায়। তবে আমার সাথে হামলাকারীদের কোন পূর্ববিরোধ ছিল না । তবে আমার ধারনা আমি একজন গণমাধ্যমকর্মী হিসেবে হামলাকারীরা সেটা মেনে নিতে পারে বলেই এমন হামলার ঘটনা ঘটানো হয় । এই ঘটনায় আইনের আশ্রয় নিবেন বলে জানান তিনি।এ ব্যাপারে হামলাকারীদের সাথে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের মতামত জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে শাল্লা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাটি জমি সংক্রান্ত পূর্ববিরোধ ছিল বলে তিনি শুনেছেন এবং খবর পাওয়ার সাথে সাথেই পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে একজন সংবাদকর্মীর উপর হামলা করাটা খুবই দুঃখজনক। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানান। ##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page