২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

শান্তিগঞ্জে কাঁঠাল নিলাম নিয়ে হত্যাকাণ্ড, ফ্রান্স পালানোর সময় মূল হোতা বেনাপোলে গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>>সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বাবুল মিয়া হত্যা কান্ডের মুল পরিকল্পনাকারী মইনুল হককে ভারত হয়ে ফ্রান্সে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।সোমবার (১৭ জুলাই) দুপুরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মইনুল হক (৩৭) দ্বীন ইসলাম গোষ্ঠির মৃত আসক আলীর ছেলে। ইমিগ্রেশন পুলিশ আটক মইনুল হককে বেনাপোল পোর্ট থানা, শর্শা, যশোরে হস্তান্তর করেন।বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা যায়, ভারতে পালিয়ে যাওয়ার জন্য ফ্রান্স প্রবাসী মইনুল হক বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এ সময় তথ্য যাচাই করে দেখা যায়, তিনি হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। পরে তাঁকে গ্রেফতার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।জানা গেছে, রোববার (৯ জুলাই) বিকেলে হাসনাবাদ গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দ্বীন ইসলাম ও মালদার মিয়া গোষ্ঠির লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার (১০ জুলাই) সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দুই পক্ষের লোকেরা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে দুইপক্ষের তিন নিহত হন। তারা হলেন- দ্বীন ইসলাম গোষ্ঠির হাসনাবাদ গ্রামের আবদুল লতিফের ছেলে নুরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) ও মালদার মিয়া গোষ্ঠির আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)। দ্বীন ইসলাম গোষ্ঠির নিহত বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে মালদার মিয়া গোষ্ঠির আটক আসামী মইনুল হক সহ ৯৪ জনকে আসামী করে সোমবার (১৭ জুলাই) দুপুরে শান্তিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার উপ পুলিশ পরিদর্শক(এসআই) কাজী জাহিদুল ইসলাম জানান, গ্রেফতার আসামি বেনাপোল পোর্ট থানা হেফাজতে আছে। সংশ্লিষ্ট থানায় তাঁকে পাঠানো হবে। তার নামে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা রয়েছে বলে নিশ্চিত করেন ৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page