৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

শান্তিগঞ্জের হাসারচর প্রাথমিক বিদ্যালয়ের কিছু জায়গা দখল করেছেন আওয়ামীলীগ নামধারী ভূমিখেকো বুরহান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জের হাসারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে দেয়াল দিয়ে বসতভিটা নির্মাণ করে দিয়েছেন এক আওয়ামীলীগ নেতা। তার নাম মোঃ বুরহান মিয়া। তিনি উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের মৃত জানফর আলীর ছেলে। এ ঘটনায় গত ১৫/১১/২০২৩ইং তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজাবুল হক নিজে বাদি হয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরবারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়,শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের প্রভাবশালী ভূমিখেকো বুরহান মিয়া আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে হাসারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতক চারা রকম ভূমি দখল করে দেয়াল দিয়ে বিল্ডিং নির্মাণ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।উল্লেখ্য ১৯৯৫ সালে ডিসি খতিয়ানের ৫৩ শতক চারা রকম ভূমির মধ্যে ৩৮ শতক ভূমির দলিলমূলে সীমানা নির্ধারন করে হাসারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে ভবণ নির্মাণের মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের পাশে ভূমিখেকো আওয়ামীলীগ নামধারী বুরহান মিয়ার বসতভিঠা হওয়ার সুবাদে পেশিশক্তির জোরে দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের প্রায় ৩ শতক ভূমি দখল করে দেয়াল দিয়ে বসতভিটা নির্মাণ করে বহাল তবিয়তে চললে ও স্থানীয় কোন অভিভাবকরা তার ভয়ে প্রতিবাদ করার সাহস পাননি। কেউ প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকী প্রদান করা হয়।স্থানীয় একাধিক লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান,বুরহান মিয়া সরকারী দলের নাম ভাঙ্গিয়ে ইতিমধ্যে নিরীহ মানুষদের জায়গাজমি দখলসহ নানান ধরনের অপকর্ম করে জিরো থেকে হিরো বনে গেছেন। গত ১৮.০১.২০২২ সালে দখলকৃত জায়গাটুকু উদ্ধারের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুল বদরুল তৎকালীন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুজ্জামান বরাবরে আরো একটি লিখিত অভিযোগ দায়ের করলেও প্রশাসনের কোন তৎপরতা না থাকায় উদ্ধার কার্যক্রমটি আলোর মুখ দেখেনি। তাদের দাবী ভূমিখেকো বুরহান মিয়ার কবল থেকে বিদ্যালয়ের দখলকৃত প্রায় ৩ শতক ভূমি উদ্ধারে প্রশাসন কার্যক্রম পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা তাদের। এদিকে পাঠদানের জন্য বিদ্যালয়ে দুটি ভবন ঘর থাকলেও, স্কুলের শহীদ মিনার নির্মানের জায়গাসহ অবশিষ্ট জায়গা দখল করে ভূমিখেকো বুরহান মিয়া বসতবাড়ি নির্মাণ করায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বিনোদন খেলাধূলা থেকে বঞ্চিত রয়েছেন।এ ব্যাপারে অভিযোগকারী হাসারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজাবুল হক শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে বিদ্যালয়ের প্রায় তিনশতক জায়গা বুরহান কর্তৃক দখলের সত্যতা নিশ্চিত করে বলেন,প্রশাসনের তরফ থেকে সার্ভেয়ার পাঠিয়ে সঠিক জায়গাটি মাফযোগের মাধ্যমে নির্ধারন করার পাশাপাশি দখলকৃত জায়গাটি উদ্ধারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি কামনা করেন।এ ব্যাপারে অভিযুক্ত বুরহান মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কিছু জায়গা তার দেয়ালের মধ্যে ঢুকে যাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,কিভাবে বিষয়টি নিস্পত্তি করা যায় সেই বিষয়ে গ্রামের মাতব্বরদের সাথে আলাপ আলোচনা তিনি করে সুরাহা করতে চান বলে জানান।এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান বলেন,সার্ভেয়ার পাঠানো হবে মাফযোগ করার পর বিদ্যালয়ের জায়গা দখলের বিষয়টি প্রমানিত হলে দখলকৃত জায়গাটুকু ফেরত আনা হবে। তিনি ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং দ্রুুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেছেন।এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন জানান,বিদ্যালয়ের পেছনের আনুমানিক দেড়-শতক জায়গা বুরহানের দখলে গিয়েছে বলে তিনি শুনেছেন এবং বুরহান মিয়া ইতিমধ্যে প্রায় ত্রিশলাখ টাকা ব্যয় করে বিল্ডিং নির্মাণ করে ফেলেছেন। এজন্য বুরহান বিদ্যালয়ের সামনে কিছু জায়গা খরিদ করে বিদ্যালয়ের নামে দিতে চাইছেন বলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান।এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সার্ভেয়ার পাঠানো হবে এবং বিদ্যালয়ের জায়গাটুকু মেজারমেন্ট করে দখল প্রমানিত হলে জায়গাটুকু উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page