২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অলিম্পিক পদকের ভেতরে আসলে কতটুকু সোনা থাকে? বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, যাত্রা ডিসেম্বরে গ্রিসে আশ্রয় না পেয়ে বিপাকে ৬ হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী ১৪৫ কোটির হীরা পরে জেনিফার লোপেজের রাজকীয় উপস্থিতি পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড বিপিএল উপলক্ষে হিরোস অফ এইচএসকে দলের জার্সি উন্মোচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে ড্র করল আর্সেনাল কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

শান্তিগঞ্জের কান্দিগাঁও গ্রামে বাচ্চাদের ঝগড়া নিয়ে প্রতিপক্ষের লোকজনের হামলায় দুই ছাত্রীসহ ৩জন আহত,অভিযোগ দায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে ফুটবল খেলা নিয়ে বাচ্চাদের ঝগড়া নিয়ে নিয়ে প্রতিপক্ষের লোকজনের হামলায় দুই ছাত্রী গুরুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে গত ২১ ও ২২ তারিখে। আহতর ছাত্ররা হলেন কান্দিগাঁও গ্রামের জগন্নাথ পালের মেয়ে ও স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এস এস সি পরীক্ষাথী জ্যোতি রানী পাল(১৬) ও তার পিসি(ফুফু) একই গ্রামের হরকুমার পালের মেয়ে ও সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আই এ প্রথম বর্ষের ছাত্র বণ্যা রানী পাল(২০)। তারা দুজন বর্তমানে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের চতুর্থ তলার ৪০৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারী জগন্নাথ পালের ছেলে উৎস পালের(১০) সাথে গ্রামের খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের ধনাই পালের ছেলে রিপন পাল(২২) ও তার ছোট ভাই অমিত পালের কথা কাটাাকটির এক পর্যায়ে তারা দুই ভাই ও তাদের পিতা ধনাই পাল মিলে দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে উৎস পালকে পিঠিয়ে ও কিল ঘুষি মেরে রক্তাক্ত করে। অবুঝ শিশু উৎস পালের চিৎকার শুনে তার আপন বড়বোন এস এস সি পরীক্ষার্থী জ্যোতি রানী পাল ঘটনাস্থলে গেলে ঐ হামলাকারীরা ও এই ছাত্রীকে শরীরের বিভিন্নস্থানে লাঠি ও কিল ঘুষি মেরে গুরুতর আহত করে।এদিকে পরের দিন গত ২২ ফেব্রæয়ারী এই ঘটনার জের ধরে বন্যা রানী পাল কলেজ থেকে ক্লাস সেরে নিজ বাড়িতে ফেরার পথে বাড়ির সামনে তাকে একা পেয়ে প্রতিপক্ষ একই গ্রামের হামলাকারীদের স্বজন সুভাষ পাল,তার স্ত্রী স্বপ্নাঁ রানী পাল, ও তাদের ছেলে সুবল পাল,তার স্ত্রী দিতি রানী পাল,এবং সভাষ পালের ছোটভাই দেবাই পালের স্ত্রী সুমা রানী পাল মিলে লাঠিসোটা নিয়ে কলেজছাত্রী বণ্যা রানী পালকে পিঠিয়ে ও কিল ঘুষি মেরে রক্তাক্ত করে। আহত দুছাত্রী বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত এই দুই শিক্ষাথীর অবস্থা গুরুতর হওয়ায় দুজনই এস এস সি পরীক্ষা ও ইন্টার প্রথম বর্ষের পরীক্ষা চলমান থাকার পর ও পরীক্ষা দিতে পারছেন না। এ ঘটনায় আহত কলেজছাত্রী বন্যার ভাই অনুপম পাল বাদি হয়ে গত ২২ ফেব্রুয়ারী হামলাকারীদের অভিযুক্ত করে শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ ব্যাপারে হামলাকারী ধনাই পালের সাথে যোগাযোগ করা হলে তিনি হামলা ও মারামারির ঘটনাটি অস্বীকার করেন।এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজি মোক্তাদির হোসেন চৌধুরী জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষ প্রমানিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##সুনামগঞ্জ প্রতিনিধি

২৪.০২.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ
পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল

You cannot copy content of this page