২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

শস্য বহুমুখীকরণে বিশেষ অবদান রাখায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন আলী রাজা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> শস্য বহুমুখীকরণে বিশেষ অবদান রাখায় ২০২৩-২৪ অর্থবছরে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক গ্রহন করেছেন মোঃ আলী রাজা। তিনি সুনামগঞ্জ সদর উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে ২০২১ সালের ২০শে সেপ্টেম্বর চাকুরীতে যোগদানের পর থেকে কৃষিখাতের শস্য বহুমুখীকরণে মেধা ও শ্রম দিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।গতকাল শুক্রবার (৭ জুন ২০২৪ইং) তারিখে সিলেট পি টি আই অডিটোরিয়াম ভবণে কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটোয়ারী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের হাত থেকে সুৃনামগঞ্জ সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলী রাজা এই সম্মাননা স্মারক গ্রহন করেন।তিনি ১৯৯৪ সালের ৩ই মে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরাতন বাঘমারা গ্রামে পিতা মোঃ আব্দুল কাদির ও মাতা মোছাঃ জেসমিন আক্তারের ঘরে জন্মগ্রহন করেন।তিনি চাকুরীতে যোগদানের পরপরই কর্মজীবনের উল্লেখ্যযোগ্য কাজগুলোর মধ্যে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে গত অর্থবছরে একসাথে দেড়শত বিঘা জমিতে একটি প্রজেক্টের প্রর্দশনীতে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চাঁরা তৈরী,চাঁরা রোপন ও ধান কর্তনে সফলতা দেখিয়ে তিনি এই সমলয় প্রজেক্ট বাস্তাবায়ন করে সবার নজরে আসেন।আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে অনাবাদি ২০০ বিঘা পতিত জমিতে ভূটা,সরিষা,তিল,মাসখালাাই,লতিকচু,মরিচ,পিয়াজ,বাদাম ও শাকসবজি চাষে কৃষকদের উৎসাহিত করে এবং কৃষি বিভাগ থেকে সকল ধরনের ইকুভমেন্ট দিয়ে চাষাবাদে সফলতা অর্জন করেন।

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮.০৬.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page