১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

শতভাগ সঠিক তথ্যে চট্টগ্রামে ফ্যামিলি কার্ড হবে: ডিসি জাহিদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ,চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা >>> চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশের ১৪টি জেলার ১৪টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা এলাকার একটি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।জেলা প্রশাসক বলেন, নির্বাচিত ওয়ার্ড নিয়ে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করা হয়েছে, যাতে একটি নির্ভুল ও বাস্তবসম্মত তালিকা প্রণয়ন করা যায়। প্রকৃত দাবিদাররা, বিশেষ করে অসহায় নারীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন—সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, রাজনৈতিক দল-মত নির্বিশেষে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে। একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরিতে প্রশাসন বদ্ধপরিকর।নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সারাদেশে বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।তিনি জানান, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ অতি দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়নে একটি নির্ধারিত কমিটি কাজ করবে। তবে শুধু ওই কমিটির ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নীতিমালা আরও নির্ভুলভাবে বাস্তবায়ন করা যায়।মনিটরিং প্রসঙ্গে তিনি বলেন, ধাপে ধাপে প্রতিটি কার্যক্রম তদারকি করা হবে, যাতে কোনো ভুল তথ্য অন্তর্ভুক্ত না হয় এবং কোনো অসহায় নারী বাদ না পড়েন। যোগ্য প্রত্যেক নারীর ফ্যামিলি কার্ড পাওয়ার অধিকার নিশ্চিত করাই লক্ষ্য।এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আজ একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ওই সভা থেকে আরও সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page