৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
লোহাগাড়ার লড়াকু যোদ্ধা তামিমের ওপর সন্ত্রাসী হামলা-শাহজাহান চৌধুরীর নিন্দা সাতকানিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টা ৩ দিনেও ধরা পড়েনি আসামিরা রাজীবপুরে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ দুই জন আটক। দেশে আর কোচিং সেন্টার চলবে না : শিক্ষামন্ত্রী ছুটি ছাড়া অনুপস্থিতি ও আন্দোলনে উসকানি দিলে হারাতে হবে সরকারি চাকরি ট্রাম্পর কথাবার্তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো বললেন মার্কিন সিনেটর ট্রাম্পের হুমকির পর জয়শঙ্করকে ফোন করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী দেশের জ্বালানি সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী আরো ৪ জাহাজ চট্টগ্রামে স্বীকৃত জুলাইযোদ্ধা তামিমের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা, তরুন সমাজে তীব্র প্রতিক্রিয়া একদিন বয়েসের খেয়ালে,
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> এক্সক্লুসিভ >> খেলাধুলা >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • ল্যাজিওকে উড়িয়ে দিয়ে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে ইন্টার
  • ল্যাজিওকে উড়িয়ে দিয়ে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে ইন্টার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আন্তর্জাতিক ডেক্স

    ল্যাজিওতে ৩-০ গোলে বিধ্বস্ত করে ইতালিয়ান সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। সৌদি আরবের রাজধানী রিয়াদের আল আওয়াল পার্কে আগামী সোমবার ফাইনালে নাপোলির মোকাবেলা করবে ইন্টার।মার্কোস থুরাম, ডেভিড ফ্রাত্তেসি ও হাকান কালগানগ্লুর গোলে সিরি-এ লিগের শীর্ষে থাকা ইন্টারের জয় নিশ্চিত হয়। সিমোনে ইনজাগির বর্তমান চ্যাম্পিয়ন দল ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্কতার সাথেই নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতে চায়। বৃহস্পতিবার নাপোলি ফিওরেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেলা ম্যাচ শেষে বলেছেন, ‘এটা সত্যিই দারুন একটি পারফরমেন্স ছিল। সব পজিশনেই আমরা নিজেদের প্রমান করেছি। আজ সবাই বল চেয়েছে। আমরা ম্যাচটি বেশ উপভোগ করেছি, এটাই গুরুত্বপূর্ণ। এই ধরনের মানে পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।’ক্যারিয়ারে ইনজাগির সামনে এখন রেকর্ড পাঁচবারের মত সুপার কাপ জয়ের সুযোগ। একইসাথে সোমবারের ম্যাচে জিততে পারলে এটি হবে তার সুপার কাপের হ্যাটট্রিক শিরোপা। ১৯৯২-৯৪ সালে স্থানীয় প্রতিদ্বন্দ্বী এসি মিলানের পর দ্বিতীয় দল হিসেবে ইন্টারের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।ইনজাগি বলেছেন, ‘আমরা ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিলাম। ছেলেরা দুর্দান্ত খেলেছে। আমরা ফাইনালে উঠেছি, এটাই লক্ষ্য ছিল। এখন আমাদের সামনে নাপোলি পরীক্ষা। যা সত্যিই কঠিন হতে যাচ্ছে।’আগামী কয়েক সপ্তাহে সিরি-এ লিগে জুভেন্টাস ও চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬’তে এ্যাথলেটিকো মাদ্রিদের মোকাবেলা করবে ইন্টার। যে কারনে সুপার কাপে ভাল করাটা জরুরী ছিল।কাল ম্যাচের শুরু থেকেই ল্যাজিওকে আগোছালো মনে হয়েছে। যে কারনে ম্যাচটি একপেশে হয়ে উঠেছিল। এই ম্যাচে ইন্টারের পারফরমেন্স ফাইনালে নাপোলির বিপক্ষে তাদের ফেবারিট করে তুলেছে। ইন্টার অনেক সুযোগই তৈরী করেছে। বারেলা ও লটারো মার্টিনেজের শট পোস্টে না লাগলে ব্যবধান হয়তো আরো বাড়তে পারতো। সৌদি আরবের সমর্থকদের সামনে ল্যাজিও কোন প্রতিরোধই গড়তে পারেনি। তাদেওর দেখে মনে হয়েছে এই ম্যাচটির প্রতি তাদের কোন আগ্রহই নেই। নাপোলি ও ফিওরেন্টিনার ম্যাচটিতে স্টেডিয়ামের প্রায় অর্ধেক অংশ খালি থাকলেও কাল ছিল তার পুরো বিপরীত চিত্র। যার মধ্যে ইন্টারকেই বেশী সমর্থণ করতে দেখা গেছে।১৭ মিনিটে থুরামের গোলে এগিয়ে যায় ইন্টার। ৫০ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন কালহানগ্লু। ৮৭ মিনিটে হেনরিক মাখিটারিয়ানের এ্যাসিস্টে দলের বড় জয় নিশ্চিত হয়। এবারই প্রথমবারের মত সুপার কাপে চার দল অংশ নিচ্ছে। গত মৌসুমের সিরি-এ লিগের শীর্ষ দুই দলের সাথে ইতালিয়ান কাপের দুই ফাইনালিস্ট সুপার কাপে খেলার যোগ্যতা অর্জণ করেছে।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page