৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টা ৩ দিনেও ধরা পড়েনি আসামিরা রাজীবপুরে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ দুই জন আটক। দেশে আর কোচিং সেন্টার চলবে না : শিক্ষামন্ত্রী ছুটি ছাড়া অনুপস্থিতি ও আন্দোলনে উসকানি দিলে হারাতে হবে সরকারি চাকরি ট্রাম্পর কথাবার্তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো বললেন মার্কিন সিনেটর ট্রাম্পের হুমকির পর জয়শঙ্করকে ফোন করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী দেশের জ্বালানি সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী আরো ৪ জাহাজ চট্টগ্রামে স্বীকৃত জুলাইযোদ্ধা তামিমের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা, তরুন সমাজে তীব্র প্রতিক্রিয়া একদিন বয়েসের খেয়ালে, পাপ
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> অর্থনীতি >> এক্সক্লুসিভ >> গ্রামগঞ্জ >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • আনোয়ারায় হোটেলের আড়ালে অনৈতিক কাজ দম্পতিসহ আটক ১৪
  • আনোয়ারায় হোটেলের আড়ালে অনৈতিক কাজ দম্পতিসহ আটক ১৪

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ।। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকার ১ টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৪ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক দুইটার দিকে সৈকত সংলগ্ন সাগর ছাঁয়া হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

    বন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে হানা দেন। আটককৃতদের মধ্যে ৭ জন যুবক ও ৭ জন যুবতী রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বাড়ি পার্শ্ববর্তী কর্ণফুলী ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে এক দম্পতিও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান অভিযানের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালিয়ে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

    অভিযানের বিষয়ে হোটেলটির মালিক এহসান মুঠোফোনে দাবি করেন, পুলিশ সন্দেহভাজন হিসেবে তাঁদের নিয়ে গেছে। আটককৃতদের কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিল বলেও দাবি করেন তিনি।

    পারকি সৈকত এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিনের। তাঁদের দাবি, সাগর ছাঁয়া হোটেলে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। হোটেলের কর্মচারীরা সৈকতে আসা পর্যটকদের নানাভাবে প্রলুব্ধ করে হোটেলে নেওয়ার চেষ্টা করে, যা পরিবার নিয়ে আসা সাধারণ পর্যটকদের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

    গত বছরের ১৯ ডিসেম্বর একই এলাকায় অভিযান চালিয়ে রয়্যাল কমিউনিটি সেন্টার ও সাগর ছাঁয়া হোটেলের ম্যানেজার তুলাশ দাশকে (৪০) গ্রেপ্তার করেছিল পুলিশ।

    হোটেলটির বিরুদ্ধে কেবল অনৈতিক কার্যকলাপ নয়, বরং ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি জমিতে অবৈধভাবে সড়ক নির্মাণের অভিযোগও রয়েছে।

    সৈকত এলাকায় পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও পর্যটকেরা।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page