২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

লোহাগাড়া-সাতকানিয়ায় উন্নয়নের নতুন দিগন্ত সড়ক উদ্বোধন করলেন শাহজাহান চৌধুরী এমপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া জনপদের দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো উন্নয়নে নতুন যাত্রার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি। আজ শুক্রবার সকালে লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারিহাট জিসি থেকে সাতকানিয়া দেওয়ানহাট জিসি পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার পরবর্তী উদ্বোধনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন,সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়ন যাত্রা আজ থেকে নতুন গতি পেল। এই এলাকা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক জনপদ গড়তে কাজ করছি। আগামীতে এই পরিবর্তনের ছোঁয়া প্রতিটি ঘরে পৌঁছে যাবে।”

প্রায় ৮১ লক্ষ টাকা ব্যয়ে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়া এই সড়কটি আজ ফলক উন্মোচনের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘদিন সংস্কারহীন থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন এটি সচল হওয়ায় ব্যবসা-বাণিজ্য ও কৃষি পণ্য পরিবহনে আমূল পরিবর্তন আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), লোহাগাড়া।কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা প্রকৌশলী।অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি।অধ্যাপক মোহাম্মদ হাসান, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর।মাওলানা খ ম আব্দুল হামিদ, পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর।

এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, বিআরডিবি সভাপতি চৌধুরী মো. ছালেহ, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি শহীদুল ইসলাম বাবরসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ।

জনগণের সাথে মতবিনিময় ফলক উন্মোচন শেষে, প্রধান অতিথি সড়কটি পরিদর্শন করেন এবং উপস্থিত স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে সব দাবি পূরণের আশ্বাস দেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page