২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

লোহাগাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করলেন আওয়ামী কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলার সূর্য সন্তান সমগ্র বাংলাদেশের গর্ব মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন।সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টা থেকে উপজেলার আমিরাবাদ গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, আমিরাবাদ জলদাশ পাড়া, পদুয়ার মালি পাড়া ও মৌলভী পাড়ায় তিনি এসব ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ ব্যাপক হারে বিতরণ করেন। তিনি আমিরাবাদে বন্যার পানিতে ভেসে নিহত জারিফের বাড়িতে গিয়ে তার পরিবারের ভালো-মন্দ খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা করেন ।
এসময় গণমাধ্যমকে আমিনুল ইসলাম আমিন বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিচ্ছেন। প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন।শেখ হাসিনার বাংলাদেশে কোন মানুষ খাবারের অভাবে কষ্ট পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ আপনাদের পাশে আছে এবং বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত থাকবেন। এসময় তিনি সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি নির্মাণেও সহযোগিতার কথা বলেন।এলাকাবাসী সূত্রে জানা যায়,আমিনুল ইসলাম আমিন সাতকানিয়া লোহাগাড়া গরিব দুঃখী মেহনতি মানুষের নিবেদিত প্রাণ,তিনি অসহায়দের পাশে সব সময় থাকেন,এবং ক্ষতিগ্রস্ত মানুষের কথা শুনেন,যার অধিক সহযোগিতায় সাতকানিয়া লোহাগাড়া অনেক সাধারণ মানুষ উপকৃত হয়েছে,আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি৷ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সভানেত্রী ফাতেমা জলিল সাথী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য কলামিস্ট মোহাম্মদ মাসুম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মাহমুদুল হক,উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরী, হারুনুর রশীদ রাসু, নুরুল হক কন্ট্রাক্টর, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবচার আহমদ, দক্ষিণ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আলিম উদ্দিন, উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আকতার কামাল পারভেজ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম চৌধুরী, তৌহিদুল হাসান, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী মেম্বার, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সভাপতি বেলাল উদ্দিন, যুবলীগ নেতা মোরশেদ তালুকদার, মুনতাসীর, নাজিম উদ্দিন, মমতাজ উদ্দিন, পদুয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি জাকারিয়া বাবুল, আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল, ওসমান গণি, মো: আইয়ুব মেম্বার, যুবলীগ নেতা শহিদুল্লাহ শহিদ, মিজানুর রহমান মানিক, আকতার বাঙালি ও উপজেলা ছাত্রলীগ নেতা তানজির জিহান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধারাবাহিকভাবে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page