১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

লোহাগড়া’র চরমল্লিকপুর গ্রামের চাঞ্চ্যকর দুই সহোদর খুনে মামলা তুলে নেওয়ার জন্য বাদীসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি>> নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামের দুই সহোদর  মিরান শেখ ও জিয়ারুল শেখ হত্যা মামলার আসামীরা জামিনে ছাড়া পেয়ে মামলার বাদী মো: মুরাদ শেখ সহ নিহত দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার চর মল্লিকপুর গ্রামে নিহত দুই ভাইয়ের বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাদীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো: মোজাদ্দের শেখ।এ সময় নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।সাংবাদিক সম্মেলনে মো: ইয়াদুল শেখ বলেন, চলতি বছরের ১১ সেপ্টেম্বর সকালে চর মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ মাহমুদ আলম খানের নেতৃত্ব ৩৫/৪০ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা,সড়কি,বল্লম,লাঠি সোটা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে চর মল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের দুই ছেলে মোঃ মিরান শেখ(৩৬) ও মোঃ জিয়ারুল শেখ(৩১) কে কুপিয়ে নিসংস ভাবে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনায় নিহত মিরান ও জিয়ারুলের বড় ভাই মুরাদ শেখ বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর ৩৫ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং-০৯, তারিখ-১৪/০৯/২০২৪।মামলা দায়েরের পর পুলিশ ঢাকা ও গাজীপুর এলাকা থেকে জোড়া হত্যা মামলার এজাহার নামীয় আসামী মৃত আলিম শেখের ছেলে মিন্টু শেখ(৫০), পিন্টু শেখ(৪৫) ও শরিফুল শেখকে (৪২) গ্রেফতার করে জেল হাজতে  পাঠিয়েছে।এরপর মামলার আসামীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ার জন্য দৌড়-ঝাপ করে ব্যর্থ হয়।পরবর্তীতে এজাহার নামীয় ২৯জন আসামী গত ১৬ নভেম্বর নড়াইলের নিম্ন,আদালতে  হাজির হলে আদালত সকলের জামিন না মুন্জুর করে জেল হাজতে প্রেরন করেন।পরবর্তীতে গত ২৫ নভেম্বর ওই মামলার  ২৯ আসামীর মধ্যে ৮ জন আসামী যথাক্রমে ঝন্টু শেখ,সোহেল মৃধা,তানভীর মৃধা, মাসুম শেখ,বুলি শেখ,আদর মল্লিক, সাজাহান মল্লিক,ফারুক মৃধাকে নড়াইল বিচারিক আদালত জামিন মঞ্জুর করেন।উল্লেখিত ৮জন আসামী জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরে আসে এবং গত ২৬ নভেম্বর দিবাগত রাতে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার বাদী মোঃ মুরাদ শেখ সহ তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়।মামলা তুলে না নিলে তোদের দুই ভাইয়ের মতো পরিনতি হবে মর্মে হুমকি ধামকি দেয়।এরপর থেকে জামিনে ছাড়া পাওয়া আসামীরা বাদীর মেজো ভাই ইরান শেখের ছেলে শাকিল শেখকে মোবাইল ফোনে মামলা তুলে নেওয়ার জন্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেয়।এতে করে মামলার বাদীসহ পরিবারের অপর সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে দিন কাটাচ্ছে।আয়োজিত সংবাদ সম্মেলন থেকে  দুই ভাই হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির  এবং পাশাপাশি জামিনে মুক্ত ৮জন আসামীদের জামিন বাতিল পূর্বক পুনরায় গ্রেফতারের জোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: মফিজুর রহমান কাকা মিয়া,পিকুল শেখ,ইরান শেখ,সান্টু শেখ,ইয়াদুল শেখসহ প্রমূখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page