১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়ার ইতনা স্কুল এন্ড কলেজে অধ্যক্ষসহ ৪ পদে নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত পাঠদান ব্যাহত ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি (নড়াইল)>>> লোহাগড়া উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজে অধ্যক্ষসহ চারপদে নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে।এ নিয়ে তৃতীয় বারের মত উক্ত পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হলো।শনিবার (৮ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক নির্দেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান প্রার্থী ও সংশ্লিষ্টদের এই স্থগিতের সংবাদ জানিয়ে দেন। কিন্তু দুর-দুরান্ত থেকে আসা প্রার্থীরা তার আগেই উক্ত নিয়োগ পরীক্ষার জন্য রওনা হন বা কেউ কেউ প্রতিষ্ঠানে পৌছে যান। উল্লেখ্য শনিবার সকাল ১০টায় উক্ত কলেজে অধ্যক্ষ,অফিস সহকারী ,ডিজিটাল ল্যাব টেকনিশিয়ান ,কম্পিউটার এসিট্যান্ট ও নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষার জন্য নির্ধারিত ছিল। নিয়োগ পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া সম্পাদনের পরও অজ্ঞাত কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।বারবার নিয়োগ পরীক্ষা স্থগিতের ফলে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতিসহ শিক্ষার্থীদের পাঠদান মারাতœকভাবে ব্যাহত হচ্ছে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য সরকার দুপুরে নিজ প্রতিষ্ঠানে সাংবাদিকদের জানান- শনিবার সকাল সাড়ে ৮ টায় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ডিসি স্যারের বরাত দিয়ে তাকে মোবাইল ফোনে নিয়োগ পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন।তিনি তাৎক্ষনিক এই স্থগিতের খবর সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন। তিনি আরো জানান- একটি কুচক্রীমহল ডিসি স্যার ও নির্বাহী অফিসারকে ভুল তথ্য দিয়ে বারবার নিয়োগ পরীক্ষা স্থগিত করাচ্ছে।অথচ এক এক বার নিয়োগ পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে এবং এসব টেকনিক্যাল পদে খন্ডকালীন নিয়োগ প্রাপ্তদের বাবদে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়।যা প্রতিষ্ঠানের জন্য বিরাট আর্থিক ক্ষতি।এছাড়া এসব মিথ্যা অভিযোগের তদন্ত কাজে সহায়তা করতে গিয়ে তিনিসহ অন্যান্য শিক্ষকরা প্রতিষ্ঠানে অনুপস্থিত না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।তার দাবী কুচক্রী মহলের অপতৎপরতা বন্ধ করে অধ্যক্ষসহ সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক।এসময় উপস্হিত ছিলেন কলেজের গর্ভানিংবডির সভাপতি উজ্জ্বল গাংগুলি,জিবি সদস্য ইজাবুল শেখ,এ্যাডঃআশরাফুর রহমান দিপু,কাজি ওহিদুর রহমান,মহিলা সদস্য রুনা পারভীন,শিক্ষক প্রতিনিধি খালেদা জামান,মিলন কুমার সরকার,আমির হোসেন সহ শিক্ষকবৃন্দ।এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন ডিসি স্যারের মৌখিক নির্দেশনা মোতাবেক ওই নিয়োগ স্থগিত করা হয়েছে

সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল
০১৯২১-২৫০১২০ #

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page