১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

লোহাগড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কালের কণ্ঠ পত্রিকার ”শুভ সংঘ” লোহাগড়া শাখা লোহাগড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে গোপীনাথপুর গ্রামে আব্দুল করিম প্রি-ক্যাডেট স্কুলের শিশুদের নিয়ে এ আয়োজন করে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় স্কুল চত্বরে অর্ধশতাধীক শিশুরা মনের রঙ মিশিয়ে তাদের রঙ-তুলিতে সাদা কাগজে গ্রামবাংলার চিত্র তুলে ধরে। ছবি আঁকার মাধ্যমে শিশুরা যেন তাদের মনের কথা প্রকাশ করতে থাকে। যার যার মতোন করে যতœ করে সাদা পাতায় রং-তুলিতে প্রকৃতিকে আপনমনে সাঁজায় কঁচি-কাঁচারা। স্কুল চত্বর যেন শিশুদের মিলন মেলায় পরিণত হয়। অভিভাবকসহ গ্রামের খেঁটে-খাওয়া মানুষ, কৃষক সকলেই যেন শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিলেন।চিত্রাংকন শেষে পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হোসনেয়ারা মিলা। প্রধান অতিথি হিসাবে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন লোহাগড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাহিদুর রহমান সাবু, লক্ষীপাশা স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শেখ বদরুল আলম টিটো, সাংবাদিক মোঃ রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক রোজী সুলতানা।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন স্কুলের সিনিয়র শিক্ষক ঝর্ণা দাস, মুক্তা খানম, সোহানা, নাজমা, কল্পনা। স্থানীয় সাংবাদিক রইচ উদ্দিন টিপু, রাশেদ, শুভ সংঘের সদস্য কাজী আল মামুন, আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন শেষে ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরন জ্যামিতি বক্স, বই, খাতা, পেন্সিল বক্স, টিফিন বক্স প্রদান করা হয়। পরে শিশুদের মাঝে কেক, মিষ্টি, বিস্কুট বিতরন করা হয়।অতিথিরা বক্তব্যে বলেন, বসুন্ধরা গ্রæপের মালিকানাধীন কালের কণ্ঠ পত্রিকা শুভ সংঘের মাধ্যমে তৃণমূল থেকে শিশুদের নিয়ে মহত কার্যক্রম শুরু করেছে। সমাজের পিছিয়েপড়া শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, দুঃস্থ্য নারীদের নানা প্রশিক্ষণ শেষে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করা, অসহায়দের খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা-সংস্কৃতিতে অবদান রাখছে বসুন্ধরা গ্রæপ। বসুন্ধরা গ্রæপের চেয়ারম্যান, এমডিসহ পরিচালকদের কাছে বক্তারা দাবি জানান, এ সেবাদান কার্যক্রম অব্যাহত থাকুন আজীবন এবং বৃদ্ধি করা হোক সেবার পরিধি। অনুষ্ঠানে সহযোগিতা করেন কালের কণ্ঠ পত্রিকার লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি এসকে,এমডি ইকবাল হাসান শিমুল। 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী
দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল
সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন
সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক

You cannot copy content of this page