জেলা প্রতিনিধি নড়াইল >>> নড়াইলের লোহাগড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ইমাম, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষকমণ্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেছেন নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে লোহাগড়া থানার আয়োজনে লোহাগড়া থানা চত্বর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপ পুলিশ পরিদর্শক (এস আই) তারক বিশ্বাসের সঞ্চালনায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রকিবুল ইসলাম।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোল্যা মোশারেফ হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু,নড়াইল জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, যুবদল নেতা খান মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মওলানা আলমগীর হোসেন,সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু,এনপিপির লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, কাজি লোটাস, ইমাম মোস্তফা কামাল, হাফেজ আব্দুর রহমান, ফেরদৌস শেখ, ইকরাম মৃধা, মশিয়ার রহমানসহ প্রমূখ


মন্তব্য