১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

লোহাগড়ায় মাংস ও মাছের বাজার ময়লার ভাগাড় ও দুর্গন্ধের কারখানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল >>> নড়াইলের লোহাগড়া পৌরসভার ঐতিহ্যবাহী লোহাগড়া বাজারের মাংস ও মাছের বাজার ময়লার ভাগাড় ও দুর্গন্ধের কারখানায় পরিনত হয়েছে।বুধবার ১৩ আগষ্ট সরোজমিন ঘুরে দেখা গেছে ঐতিহ্যবাহী হাজার বছরের পুরানো বাজারের মাংস ও মাছের বাজারের করুন দৃশ্য। প্রায় অর্ধ কোটি টাকা ব্যায়ে নতুন চান্দিনা ২ টি অবহেলায় অযত্নে পড়ে রয়েছে। দেকভাল করার কেউ নেই। বাজারে আগত ক্রেতাদের রয়েছে অভিযোগের পাহাড়। ক্রেতা ইমরান হোসেন, রইচ উদ্দিন, আঃ রহমান,শফিকুল ইসলাম, তানজিরা বেগম,সুমাইয়া খাতুন সহ অনেকে বলেন এই বাজারের সুনাম রয়েছে কিন্ত মাছ ও মাংসের বাজারে আসতে হলে নাকে, মুখে মাক্স বা কাপড় দিয়ে আসতে হচ্ছে। এতো দুর্গন্ধ পেটের নাড়ি ভুড়ি বের হয়ে আসে যা মানব দেহের জন্য ক্ষতিকর। আমরা এর দ্রুত সমাধান চাই।মাংশের বিক্রেতা সেলিম,বক্কার,শহর আলী মাছ বিক্রেতা অরবিন্দু,স্বপন বিশ্বাস,রাম বিশ্বাস সহ অনেকে বলেন পরিবেশ খুবই খারাপ আমাদের এই পরিবেশে মাংস, মাছ বিক্রি করা খুবই কঠিন হয়ে পড়েছে। বাজারের নির্বাচিত কমিটি আছে তারা কোন পদক্ষেপ নিচ্ছেন না। আমরা অতি দ্রুত ময়লার স্তুুপ ও দুর্গন্ধের কারখানা থেকে বেড়িয়ে আসতে চাই।এবিষয়ে লোহাগড়া বাজার বনিক সমিতির নির্বাচিত সভাপতি মোঃ ইবাদত সিকদারের সাথে কথা হলে তিনি বলেন লোহাগড়া পৌর প্রশাসকের সাথে কথা বলে ব্যাবস্থা নিবো।লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও পৌরসভার প্রশাসক মিঠুন মৈত্রের সাথে মোবাইল ফোনে একাধিকরাব যোগাযোগ করা হলে ফোন নং টি বন্ধ পাওয়া যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page