১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১ শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

লোহাগড়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল >>> নড়াইলের লোহাগড়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৩ টায় ১০নং কোটাকোল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বড়দিয়া হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বক্তব্যের শুরুতে নেতাকর্মীদের সামনে রাষ্ট্র কাঠামো সংস্কারের বিএনপির ঘোষিত ৩১ দফা পাঠ করে শোনান এবং এটা বাস্তবায়নের জন্য কাংখিত উন্নয়ন পেতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।তিনি আরও বলেন, বিগত সরকারের এমপি ও উপজেলার চেয়ারম্যানেরা এলাকার কোন উন্নয়ন করেনি। শুধু নিজেদের পকেট ভারী করেছেন। বিএনপি ক্ষমতায় এলে এলাকার উন্নয়ন এবং এলাকার মানুষের জন্য কাজ করবো।প্রধান বক্তা মো. মনিরুল ইসলাম বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের পতনের পর বিগত ১ বছরে আমরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। হিন্দুদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করেছি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বড়দিয়া বাজারের উন্নয়নসহ বড়দিয়া মহাজন ঘাটে ব্রীজের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।এ সময় কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্যা জিকরুল আলমের সভাপতিত্বে ও কোটাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ ও লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. নিয়ামত মোল্যার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াগাতী থানা বিএনপি সভাপতি খাঁন মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, লেহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক), লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনসহ প্রমুখ।নির্বাচনী জনসভায় লোহাগড়া উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা তৃণমূলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page