২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

লোহাগড়ায় বংগবন্ধু কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টি সেবা কর্নারের শুভ উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি (নড়াইল)

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের হল রুমে বংগবন্ধু কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টি সেবা কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে।মাননীয় সংসদ সদস্য বিদ্যালয় ক্যাম্পাসে পৌছলে শত শত কোমল মতি শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাপ্টেন মাশরাফি ( ম্যাশ) কে স্বাগত জানায়।আজ ১৬ আগষ্ট বুধবার দুপুরে জেলা স্বাস্থ্য সেবা বিভাগ,নড়াইল কর্তৃক আয়োজিত লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের হল রুমে নড়াইল -২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সাবেক ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বংগবন্ধু কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টি সেবার শুভ উদ্বোধন করেন। এসময় উপস্হিত নড়াইল জেলার সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাসুদ,ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ডাঃ মোঃ আছিফ আকবার, এম টিআইপি প্রশান্ত কুমার ঘোষ, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সভাপতি বদরুল আলম টিটো, প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান, নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্জুরুল করিম মুন,লোহাগড়া যুবলীগের সভাপতি, সাবেক মেয়র মোঃ আশরাফুল আলম, নড়াইল জেলা যুবলীগের সদস্য সদর উদ্দিন শামীম প্রমুখ। মাননীয় এমপি মহোদয় তার বক্তব্যে বলেন নড়াইল জেলার ৩ টি উপজেলায় ১২ টি বিদ্যালয়ে এই কার্যক্রম চালু হয়েছে। সপ্তাহে ১দিন ডাঃ এসে তোমাদের স্বাস্থ্য সেবা প্রদান করবে। তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা সকলে ভালো শিক্ষা গ্রহণ করে বাবা,মা ও নড়াইলের তথা বাংলাদেশের মুখ উজ্বল করবে বিশ্বের বুকে এটা আমি তোমাদের নিকট আশা করি।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page