৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

লোহাগড়ায় পুলিশের তান্ডব প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি মধ্য পাড়ায় পুলিশী তান্ডব ভাংচুর ও মারধরের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। শনিবার (৬ এপ্রিল) বিকালে এ মানববন্ধনের আয়োজন করা হলে লোহাগড়া থানা পুলিশের একটি বিশেষ দল মানববন্ধন পন্ড করে দিয়ে বিভিন্ন বাড়িতে আসামি ধরার নামে ব্যাপক তল্লাশি চালায়।পরে পুলিশ ওই এলাকা ত্যাগ করেলে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আংশ নেওয়া কুমড়ি মধ্য পাড়ার ফিরোজ মোল্লার স্ত্রী শরিফা বেগম, মইনুল মোল্লার স্ত্রী মুনিয়া,আতিয়ার রহমানের স্ত্রী রেক্সোনা বেগম, ফারহানা ইসলামসহ স্থানীয়রা বলেন,গত বুধবারে লোহাগড়া থানা পুলিশ কুমড়ি মধ্যপাড়া গ্রামের একাধিক মামলার আসামি মশি মোল্লাকে গ্রেফতার করে হাত কড়া পরিয়ে তাকে নিয়ে অন্য বাড়িতে আসামি ধরার জন্য গেলে আসামি মশি মোল্লা হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পালিয়ে যান।উক্ত আসামি হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে গেলে পরের দিন দুপুরে পুলিশ কুমড়ি মধ্যপাড়া এলাকায় এসে ঘরবাড়ি আসবাবপত্র ভাঙচুর সহ নারকীয় তাণ্ডব চালায়।লোহাগড়া থানা পুলিশের এহেনও নারকীয় তাণ্ডবের প্রতিবাদে শনিবার এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, লোহাগড়া থানার এএসআই মাজহারুল ইসলাম, এস আই মামুন,ও এস আই অমিত এর নেতৃত্বে একদল পুলিশ নারকীয় এ তান্ডব চালায়।পুলিশ কুমড়ি মধ্য পাড়ার হাফিজুর শেখের মেয়ে নিক ও স্ত্রী জেসমিন বেগমকে ব্যাপক গালিগালাজ ও ধাওয়া করে বাড়ি থেকে বের করে দেয় এবং পরবর্তীতে তার বাড়িঘর,আসবাবপত্র ভাঙচুর সহ কৃষি কাজে ব্যবহৃত সরঞ্জাম বস্তা ভরে নিয়ে যায়।মোল্লা মশিউর রহমানের বাড়ি,হাজী আব্দুল আজিজ এর বাড়িতেও ব্যাপক ভাংচুর ও তান্ডব চালায়।পুলিশ বৃদ্ধ হাজী আব্দুল আজিজ ও রকিব উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।এ সময় পুলিশ উক্ত গ্রামের ফিরোজ মোল্লা,মসি শেখ,আতি মোল্লা,কবুল মোল্লাসহ প্রায় দশটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।কামাল মোল্লার ছেলে ১২ বছরের শিশু আবির মোল্লা বলেন,আমাকে পুলিশে মারধর ও বুট জুতা দিয়ে লাথি মেরেছে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা লোহাগড়া থানা পুলিশের এহেন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন ও শাস্তি দাবি করেছেন।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এ বিষয়ে বলেন,পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।দুটি পক্ষের বিরোধে এসব হচ্ছে।আমরা আইন মোতাবেক শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি।

সরদার রইচ উদ্দিন টিপু
০১৯২১-২৫০১২০।০৬/০৪/২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা
সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম
বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি
পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব
রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়
পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

You cannot copy content of this page