১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

লোহাগড়ায় কৃষি অফিসের প্রণোদনার সার-বীজ গিলছে কে ? এলাকায় সমালোচনার ঝড়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি >>> সারা দেশের ন্যায় নড়াইলের লোহাগড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে চলতি অর্থ-বছরে প্রণোদনার সার-বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এবার রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম,সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় উৎপাদনের লক্ষে বিতরণ করা হবে। সুষ্ঠুভাবে বিতরণ করা হলে গম-৫৫০বিঘা, সরিষা-৪৪০০বিঘা, সূর্যমুখী-১৭০বিঘা, চিনাবাদাম-১০০বিঘা, পেঁয়াজ-৮০বিঘা, মসুর-১২৭০বিঘা, খেসারি-৪৬০বিঘা ও অড়হড়-৩০বিঘা জমি ফসল উৎপাদনের আওতায় আসার কথা। এ লক্ষে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ৭ হাজার ৬০জন কৃষকের তালিকা করলেও সেই তালিকায় ঠাঁই হয়নি অনেক প্রান্তিক কৃষকদের নাম। তবে কৃষি উপযোগী জমি নেই এমন অনেকের নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।তালিকা প্রণয়নের প্রকৃত ঘটনা জানতে গণমাধ্যমকর্মীরা গত ২ নভেম্বর উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে গিয়ে প্রান্তিক কৃষকদের কথা বলে ৭ হাজার ৬০জনের নামের যে তালিকা করা হয়েছে তা দেখতে চাইলে উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সালমান জামান তথ্য না দিয়ে নয়,ছয় করে এড়িয়ে যান। তিনি নিজেই ওই দপ্তরের তথ্য প্রদানকারী কর্মকর্তা হলেও কৃষি দপ্তরের তথ্য প্রাপ্তির জন্য ইউএনও বরাবর লিখিত আবেদন করতে বলেন। কেন ইউএনও’র নিকট আবেদন করতে হবে, এমন প্রশ্নের সদুত্তর দিতে না পেরে কৃষি কর্মকর্তা শেখ সালমান জামান তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির জন্য তার বরাবর আবেদন করতে বলেন।প্রকৃত তথ্য সাধারণ মানুষের কাছে পৌছে দিতে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বরাবর ২ নভেম্বর আবেদন করেন এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কাজী আশরাফ। আবেদনের একদিন পরে তথ্য প্রদানের প্রতিশ্রুতি দেন কৃষি কর্মকর্তা সালমান। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে নিজ অফিসে ৫ নভেম্বর সাংবাদিকদের ডেকে ছাপ জানিয়ে দেন আবেদনের পুর্নাঙ্গ তথ্য দেওয়া যাবে না। যতটুকু দেওয়া যাবে তা নিতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে বলেন তিনি।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বলেন, সাংবাদিক কাজী আশরাফের আবেদনের বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে কৃষকদের মোবাইল নাম্বার বাদে নামের তালিকা দিতে পারব। জনমনে প্রশ্ন মোবাইল নং কেন দিবে না, তাহালে ওখানে কি শুভঙ্করের ফাকি।সাংবাদিক কাজী আশরাফ বলেন, বর্তমান সরকারের অনেক প্রকল্পের মধ্যে কৃষকদের পুনর্বাসন করতে বিনামুল্যে সার ও বীজ বিতরনের কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। সরকারের এই কাজ প্রান্তিক জনগোষ্ঠির কাছে পৌছে দিতে গণমাধ্যমকর্মীরা কাজ করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page